1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের সোনামসজিদে মানবাধিকার বিষয়ক গণসচেতনতা সভা, গণমানুষের অধিকার রক্ষায় সোচ্চার থাকার অঙ্গীকার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

শিবগঞ্জের সোনামসজিদে মানবাধিকার বিষয়ক গণসচেতনতা সভা, গণমানুষের অধিকার রক্ষায় সোচ্চার থাকার অঙ্গীকার

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেসবিজ্ঞপ্তি ১৮ ফেব্রæয়ারি ২০২৩\………………….

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানবাধিকার বিষয়ে গণসচেতনতার লক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা- শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা। শনিবার বেলা ১১টায় উপজেলার সোনামসজিদ তোহাখানা রেস্ট হাউজে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা- চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

 

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা- শিবগঞ্জ পৌর শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জোব্দুল হকের সভাপতিত্ব এবং জেলা শাখার অর্থ সম্পাদক অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন ডা. সুলতান আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জাতীয় কমিটির নির্বাহী সদস্য, রাজশাহী বিভিগীয় প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শিবগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য মেডিক্যাল অফিসার (এমওডিসি) ডা. আসাদুর রহমান বিপ্লব।

 

আলোচনা রাখেন- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ভোলাহাট উপজেলা শাখার সভাপতি ক্রীড়াবিদ মুহা. নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আফজাল আজিজী, চাঁপাইনবাবঞ্জ পৌর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহা. খাইরুল ইসলাম, রহনপুর পৌর শাখার সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহা. আব্দুল কাইউম, বিশিষ্ট মানবাধিকার কর্মী আলহাজ¦ ডা. আল মুতাসসিম বিল্লাহ্ ও শিবগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা জাফর আলী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন অধ্যাপক মুহা. হাবিবুর রহমান।

 

সার্বিকভাবে সহযোগিতা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোহা. মাহেদুল ইসলাম ও পৌর শাখার সাধারণ সম্পাদক ডা. এসএম মহিউদ্দিন মুরাদ।

 

বক্তারা বলেন, আমরা সরকারের বিরোধী কোন শক্তি না। সরকারের জনমুখী কাজ, জনগণের জন্য যে কাজ তা সঠিকভাবে যেন অনুষ্ঠিত হয় সেজন্য আমরা সহায়ক শক্তি হিসাবে কাজ করি। এখানে বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের সচেতন নাগরিক সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন তারা সক্রিয়ভাবে ভূমিকা রাখলে জনগণের অধিকারকে সুরক্ষিত রাখা যায়। কেননা যে সরকার থাকুক না কেন তাঁরা এই লক্ষেই কাজ করে থাকে। এসময় নেতৃবৃন্দ গণমানুষের অধিকার রক্ষার সোচ্চার থাকার দৃঢ অঙ্গীকার ব্যক্ত করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট