1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে স্বামীর উপর অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা কবি ‘মোল্লা সালেহ’এর প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’ তাহেরপুরে শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী

শিক্ষার একি দুর্দশা: ভোলাহাট কলেজে ১৭ শিক্ষক, ৫ শিক্ষার্থীর ৩ জনই ফেল

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………………….

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে ১৭ জন শিক্ষকের বিপরীতে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন শিক্ষার্থী। এরমধ্যে ফেল করেছেন তিনজন। রোববার (২৬ নভেম্বর) সকালে সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এমনই চিত্র ওঠে এসেছে।

জানা গেছে, ভোলাহাট কলেজ থেকে দুটি বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন পাঁচজন শিক্ষার্থী। তাদের মধ্যে বাণিজ্য শাখা থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলে তিনি কৃতকার্য হন। মানবিক বিভাগ থেকে অংশ নেয় চারজন। তাদের মধ্যে একজন পরীক্ষায় পাস করলেও তিনজনই অকৃতকার্য হয়েছে।

স্থানীয়রা জানায়, ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের ইমামনগর বাজার এলাকায় কলেজটি ২০০৫ সালে স্থাপিত হয়। এ বছরের এইচএসসি পরীক্ষায় কলেজ থেকে বাণিজ্য ও সাধারণ শাখা থেকে পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থী না থাকায় বিজ্ঞান বিভাগ থেকে কেউ পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এ বিষয়ে ভোলাহাট কলেজের অধ্যক্ষ মাসুদ রানা বলেন, এ বছর যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের পড়াশোনায় তেমন আগ্রহ ছিল না। যার কারণে পাঁচজন শিক্ষার্থীর মধ্যে দুইজন পাস করেছে।

তিনি আরও বলেন, কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় এখানে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ খুবই কম। যার কারণে কলেজটিতে শিক্ষার্থী ভর্তি হতে চায় না। আর বর্তমানে ১৭ জন শিক্ষক রয়েছে। যারা বিনাবেতনে অনেক কষ্টে দীর্ঘদিন ধরে কলেজটিতে পাঠদান অব্যাহত রেখেছি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা বলেন, ভোলাহাট কলেজ সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পাশাপাশি আর কোনো প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি সেগুলোও চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট