1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শাহমখদুম থানা পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে চোরাই ট্রাক উদ্ধার  - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর

শাহমখদুম থানা পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে চোরাই ট্রাক উদ্ধার 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৫০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন ……………………………….

 

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম এলাকা থেকে চুরি যাওয়া ট্রাক ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে আরএমপি শাহমখদুম থানা পুলিশ।

 

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো: আবুল কালামের একটি ট্রাক গত ৮ জুন রাত আড়াই টায় নগরীর শাহমখদুম থানার নওদাপাড়ার লালচাঁন মিস্ত্রির গ্যারেজ হতে চুরি হয়। আবুল কালামের অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

 

মামলা রুজু পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসানের তত্ত্বাবধানে এসআই মো: আব্দুল মতিন

 

ও আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসিটিভি ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তি পর্যালোচনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৯ জুন বিকেল পৌনে ৫ টায় রাজশাহী মোহনপুর উপজেলার খয়রা মোড় হতে চোরাই ট্রাক উদ্ধার-সহ চোরকে গ্রেফতার করে।

 

ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।#

এডিট: আরজা/০১

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট