1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুর-বাঘা মহাসড়কের আট্টিকাতে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৫ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

লালপুর-বাঘা মহাসড়কের আট্টিকাতে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৫

  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………………………………

নাটোরের লালপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।।আহতরা হলেন,মোটরসাইকেল চালক(ডাইং ৮০ যার রেজি নং পাবনা-হ-১৫-৭৭৫৮) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বিদিরপুর গ্রামের রবিউল ইসলাম রবির ছেলে সনাতন(৪৫), সনাতনের মেয়ে রুপা খাতুন(২০) ও পিংকি (৬)।অপর দিকে আরেকটি মোটরসাইকেল চালক (জিক্সার রেজি নং. রাজ মেট্রো-ল-১২-৩৮০৪) রাজশাহীর হরিপুর এলাকার শাহজাহান আলীর ছেলে রোকন (৩৭) ও তাঁর স্ত্রী তিথি (২৮)। এ ঘটনায় ৫ জনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার(২১শে অক্টোবর-২৩)সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার লালপুর – বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্টিকা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাঘা হতে মোটরসাইকেল যোগে রোকন ও তার স্ত্রী পাবনা কর্মস্থলে যাচ্ছিলেন।এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ২ মোটরসাইকেলের ৫ আরোহী গুরুতর হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।পরে দূর্ঘটনাকবলিত সবার-ই মেজর সমস্যা হওয়ার কারনে প্রথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জল হোসেন বলেন, দূর্ঘটনায় কবলিত ২ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।এ বিষয়ে অভিযোগ পেলে সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট