1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রূপসায় আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো: খুলনার রূপসা উপজেলার নন্দনপুর গ্রামে শুক্রবার ১৫ নভেম্বর রাতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হয় আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল নাইট টুর্নামেন্ট।

খেলায় বউবাজার রংধন ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হ‌ওয়ার গৌরব অর্জন করেন ইয়ং বয়েজ টু । খেলাটি আয়োজন করে ইউনিটি অফ তালবোন।খেলা শেষে মিজানুর রহমান খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ নগদ ৭ হাজার টাকা প্রাইজমানি ও অন্যান্য পুরস্কার তুলে দেন অগ্রণী ক্রীড়া সংস্থার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাবেক খেলোয়ার মুহাম্মদ আফজাল আহমেদ জমাদ্দার।

এছাড়া রানার্স আপ দলকে ট্রফি সহ নগদ ৪ হাজার টাকা ও প্রাইজমানি পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ জাহিদুর রহমান । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ শামীম আহমেদ জমাদ্দার, মুহাম্মদ মহাসিন জমাদ্দার, সাবেক ইউপি সদস্য মোঃ আলী খাঁন, ইনামুল হক সজল।

খেলাটি পরিচালনায় ছিলেন, সেখ টুটুল,মোঃ ইশা খান,রিপন গাজী, সজল, ফয়সাল, রমজান,শান্ত বায়জিদ,অন্তর,রিংকু সহ ইউনিটি অফ তালবন এর সকল সদস্য ।খেলাটি দেখার জন্য স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ সহ মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট