1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটের ক্লাস রুমগুলোকে গ্রীন ও স্মার্ট করা হবে - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রুয়েটের ক্লাস রুমগুলোকে গ্রীন ও স্মার্ট করা হবে

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি……………………………………………………………

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশান ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগকে আর্কিটেকচার ভবনে স্থানান্তর উদ্বোধন করা হয়েছে আজ রবিবার বিকেলে। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নতুন ভবনে এই বিভাগের স্থানান্তর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রুয়েটের ক্লাস রুমগুলোকে গ্রীন ও স্মার্ট করে গড়ে তোলা হবে। এছাড়া বিইসিএম বিভাগে জরুরিভাবে ল্যাব স্থাপনেরও নির্দেশনা দেন উপাচার্য।

বিইসিএম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রবিউল আওয়ালের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী। সঞ্চালনা করেন প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন বিভাগের প্রধান, দপ্তর ও শাখা প্রধান এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিইসিএম বিভাগটি এতোদিন পুরকৌশল বিভাগের ট্রান্সপোর্টেশন ল্যাবের দ্বিতীয় তলায় একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিভাগটির পরিসর বৃদ্ধি পাওয়ায় তা আর্কিটেকচার ভবনের চতুর্থ তলায় স্থানান্তর করা হয়েছে। এর ফলে একাডেমিক ও গবেষণা কার্যক্রম এখন থেকে আরো সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট