1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ২৮ নভেম্বর ২০২৩

সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

নগরভবন থেকে গ্রেটার রোড, বর্ণালীর মোড়, রাজীব চত্বর, ঐতিহ্যচত্ত্বর, বিভাগীয় গণগ্রন্থাগার, মেডিকেল জরুরী গেট, লক্ষ্মীপুর মোড়, সিএন্ডবি মোড়, ফায়ার সার্ভিস মোড়, সোনাদিঘী মোড়, গণকপাড়া মোড় পর্যন্ত রাস্তা ফুটপাতে গড়ে ওঠা সকল প্রকার অবৈধ স্থাপনা নির্মাণকারীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়। অভিযানে গণগ্রস্থাগার ও মেডিকেল জরুরী গেটের সামনে প্রায় ৩০টা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উল্লেখ্য, অভিযানে জব্দকৃত ১টি জেনারেটর নগর ভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট