1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাত পোহালেই নজিপুর বণিক কমিটির ভোট

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলা শহরের পরেই নজিপুর বাসস্ট্যান্ড একটি বড় ব্যবসায়িক এলাকা যেখানে ১২৮৪ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে  বনিক কমিটির অন্তর্ভুক্ত। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বাণিজ্য হয়। সেইসব ব্যবসায়িদের সংগঠন হলো নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটি।আগামী ৩ বছেরর জন্য  কমিটি পরিচালনার জন্য বিভিন্ন পদের প্রার্থী নির্বাচনের জন্য ভোট গ্রহন হবে কাল। আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯ থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ।

এতে সভাপতি পদে স্মার্ট মোবাইল কমপ্লেক্সের স্বত্বাধিকারী এ জেড মিজান মই প্রতীক, সাদেক বস্ত্রালয়ের স্বত্বাধিকারী  আফতাব হোসেন চেয়ার প্রতীক এবং  জলযোগ হোটেলের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে সোনার বাংলা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী এম আর  মোস্তফা  , সিটি ডায়াগনস্টিক এর স্বত্বাধিকারী হারুন অর রশিদ, কাঁচা বাজারের ব্যবসায়ী নাহিদ খান এবং রফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এচাড়াও সহ সভাপতি পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন দপ্তর সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  ক্রীড়া সম্পাদক ১ জন প্রচার সম্পাদক ১জন কার্যককরী সদস্য ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

নির্বাচন কমিশনার আবু হেনা মোস্তফা কামাল বলেন, এই নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যে আমরা নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন  এর সাথে দফায় দফায় মিটিং করেছি, অস্থায়ী সেনাক্যম্পে, থানার ভারপ্রাপ্ত কর্মকতা এবং আনসার ভিডিবির যিনি দায়িত্বে আছেন  আমরা  চিঠি দিয়েছি। নির্বাচনটা আরও স্বচ্ছ করার জন্য পুরো নির্বাচন ব্যবস্থা সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং প্রজেক্টরের মাধ্যমে বাহিরে বড় পর্দায় লাইভ সম্প্রচার দেখানো হবে।  সর্বোপরি অতীতের ন্যায় এ নির্বাচন হবে না।  প্রত্যক ভোটার কে পাশ বই দেওয়া হয়েছে পাশবই নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হবে প্রিজাইডিং অফিসার সেই পাশ বইয়ে ভোটার নং ও ছবি মিলিয়ে  স্বাক্ষর ও সীল দিবেন। একটি পাশবই দিয়ে একটা ভোট দিতে পারবেন।  আমরা কথা দিচ্ছি  হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ ও নিরেপক্ষ নির্বাচন উপহার দিবো ইনশাআল্লাহ!#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট