1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে জেলা আ'লীগ সভাপতি সাদেক কুরাইশী স্মরণে শোকসভা ও দোয়ামাহফিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাণীশংকৈলে জেলা আ’লীগ সভাপতি সাদেক কুরাইশী স্মরণে শোকসভা ও দোয়ামাহফিল

  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৫২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি…………………………………………………………

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের পাবলিক লাইব্ররি প্রাঙ্গণে বুধবার বিকেলে জেলা আ’লীগ সভাপতি সাদেক কুরাইশীর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান বাবলু। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সদর উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি অরুণাংশু দত্ত টিটো, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভুট্টো, জেলা আ’লীগ সহ-প্রচার সম্পাদক আবু সাঈদ সোহেল, জেলা কৃষক লীগ সভাপতি পবারুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যাযের আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, অধ্যক্ষ মহাদেব বসাক, কৃষক লীগ সভাপতি বাবর আলী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান শরৎচন্দ্র রায় প্রমুখ। সঞ্চালনা করেন আ’লীগ নেতা সহ-অধ্যাপক প্রশান্ত বসাক।

বক্তারা তাদের বক্তব্যে প্রয়াত নেতা সাদেক কুরাইশীর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক ও জেলা আওয়ামী লীগে তাঁর অবদানের কথা তুলে ধরেন। এইসাথে তারা তাঁর আদর্শ ও নীতিকে ধারণ করে আগামিতে আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট