1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

রাণীশংকৈলে আর জি পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন 

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রফিকুল ইসলাম সুজন রানীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি: রাণীশংকৈলে আর জি পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিধান চন্দ্র বর্মন এবং সহকারী শিক্ষক আব্দুল মজিদ ও কতিপয় শিক্ষকের দুর্নীতি অনিয়ম সহ স্বজন প্রীতি এবং দায়িত্ব অবহেলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে এলাকাবাসীর আয়োজনে বিদ্যালয় সংলগ্ন পাকা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাতোর ইউনিয়ন বিএনপি সভাপতি আকতার হোসেন, শ্রমিক দলের সভাপতি মুক্তার হোসেন, উপজেলা বিএনপির তাতী বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, সাবেক ইউপি সদস্য রুবেল হোসেন, যুবদল নেতা নাসিম হোসেন, যুবদল নেতা মাহবুব আলম প্রমুখ।

মানববন্ধনে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে মনগড়া কমিটি গঠন। বিদ্যালয় পরিচালনায় অব্যবস্থাপনা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা হয়। এলাকাবাসী দাবি করেন শিক্ষা অধিদপ্তর কর্তৃক তদন্ত কমিটি করে ম্যানেজিং কমিটি গঠন, বিদ্যালয়ের আয় ব্যয় হিসাব, শিক্ষার্থী কম উপস্থিতি ও শিক্ষকদের খেয়ালখুশি মত বিদ্যালয়ে উপস্থিত হওয়া নিয়ে নিরপেক্ষ তদন্ত হলেই বিদ্যালয়ের আরো অনেক অনিয়ম বেরিয়ে আসবে। এলাকাবাসী তদন্ত কমিটি গঠন করার দাবি জানান।

আর জি পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় বলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র অপপ্রচার করছে।

এবিষয়ে উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত বেলাল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন আমি বিদ্যালয়টি ভিজিট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট