1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অন্যের জমিতে জোরপূর্বক নির্বাচনি অফিস স্থাপনের অভিযোগ জামায়াত প্রার্থী বুলবুলকে শোকজ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অন্যের জমিতে জোরপূর্বক নির্বাচনি অফিস স্থাপনের অভিযোগ জামায়াত প্রার্থী বুলবুলকে শোকজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে অন্যের মালিকানাধীন জমিতে জোরপূর্বক নির্বাচনি অফিস স্থাপনের অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। বুধবার (২৮ জানুয়ারি) তাকে এ শোকজ নোটিশ প্রদান করা হয়। মো. নূরুল ইসলাম বুলবুল উক্ত আসনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কমিটির পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর উদয়ন মোড় এলাকায় অবস্থিত জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মালিকানাধীন জমিতে জোরপূর্বক একটি নির্বাচনি অফিস নির্মাণ করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তদন্ত পরিচালনা করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ মো. মেহেদী হাসান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না—সে বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারি দুপুর ১২টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, আদালতের নোটিশটি দ্রুততম সময়ের মধ্যে জারি করে প্রতিবেদন দাখিলের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট