1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দীর্ঘ দু’ দশক পর নওগাঁয় তারেক রহমানের নির্বাচনি জনসভা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

দীর্ঘ দু’ দশক পর নওগাঁয় তারেক রহমানের নির্বাচনি জনসভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি: দীর্ঘ প্রায় দুই দশক পর নওগাঁয় অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নওগাঁ শহরের ঐতিহাসিক এটিম মাঠে আয়োজিত এ জনসভায় যোগ দেন তিনি।

তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই নওগাঁ শহরসহ পুরো জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জনসভায় অংশ নিতে নওগাঁ জেলার ১১টি উপজেলা ছাড়াও পাশ্ববর্তী জয়পুরহাটসহ বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে এসে জড়ো হন। জনসভাস্থল এটিম মাঠ এবং এর আশপাশের সড়ক ও এলাকাগুলোতে বিপুল জনসমাগম দেখা যায়। তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায় নেতাকর্মী ও সাধারণ মানুষদের। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই জনসভা নওগাঁর রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট