1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করলো ইউএনও - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করলো ইউএনও

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সাইফুল ইসলাম শান্ত মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের সাঁড়াশি অভিযানে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুরাইয়া ইয়াসমিন। রোববার (৪ জানুয়ারি ২৬) ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য জানান।

শনিবার (৩ জানুয়ারি ২৬) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার আজগানা, পলাশতলীসহ কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১ টি ভেকু ও ৮ টি মাটি ভর্তি ট্রাক আটক করা হয়। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামের শাকিল আহমেদকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন জানান, অবৈধভাবে কয়েকটি এলাকায় পাহাড়ি লাল মাটি ভেকু মেশিন দিয়ে কেটে বিক্রি করছিল, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। মাটি কাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট