1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী-১ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী ড. মোঃ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ ও লিফলেট বিতরণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজশাহী-১ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী ড. মোঃ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি -এবি পার্টির মনোনীতএমপি প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

গণসংযোগকালে অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী এলাকার সাধারণ মানুষ, অটো-রিক্সা-ভ্যান চালক, দোকানদার-ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী এবং পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এই সময় তিনি সাধারণ মানুষের সামনে এবি পার্টির আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন ও সবাইকে ঈগল মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।

Open photo

অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বলেন, তানোর-গোদাগাড়ীর মানুষের জন্য কাজ করছি, সবসময় তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। জনগণের কাছে আমার চাওয়ার কিছু নেই। জনগণ আমাকে নির্বাচিত করলে এলাকার মানুষের জন্য শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকীকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়নসাধন, ধর্মীয় প্রতিষ্ঠান- মাসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, উপাসনালয়ের ব্যাপক উন্নয়নসাধন, ছাত্র ছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা। আলেম উলামা, ইমাম মুয়জ্জিন এবং সর্বস্তরের শিক্ষক শিক্ষিকাগণের আর্থসামাজিক মর্যাদা বৃদ্ধিতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করবো। বেকারত্ব দূরীকরণে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, কৃষিভিত্তিক কলকারখানা প্রতিষ্ঠাসহ সার্বিক উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি সকল প্রকার দূর্নীতি, স্বজনপ্রীতি, টেন্ডারবাজি, দখলদারবাজি, মাদকের আখড়া সমূলে নির্মূল করা হবে। তার শ্লোগানে মানুষকে বলেন- ‘’এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার’’ “আসুন বদলে যাই, বদলে দিই”।Open photo

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির আহ্বায়ক মোঃ ইবরাহিম -সমন্বয়ক কমিটির সদস্য, নির্বাচন কমিটির সদস্য সচিব মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ আব্দুল হালিম -সমন্বয়ক কমিটির সদস্য, মুহাম্মদ জিহাদুর রহমান ও মুহাম্মদ জিহাদুর রহমান। অত্র এলাকায় জনগণের মধ্যে আমার বাংলাদেশ পার্টি -এবি পার্টির প্রসার লাভ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট