1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সভা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী; দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুষ্টিয়ায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার রাজশাহীতে উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে গাছের চারা রোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর “ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৩ মার্চ ২০২৫
রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় রাজস্ব বিভাগের অধীন শাখা প্রধানগণ চলমান কার্যক্রম তুলে ধরেন।

এ সময় সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, জনগণের সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে রাসিকের কর্মকর্তা-কর্মচারীকে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সিটি কর্পোরেশনের কার্যক্রমে গতিশীলতা আনয়নে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ দেখাতে হবে। তবেই নগরবাসী কাঙ্খিত সেবা লাভ করবে।

সভায় রাসিকের আয়বৃদ্ধিকল্পে রিভিউ কার্যক্রম শুরুর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় রাসিকের বিভিন্ন মার্কেটসমূহের ভাড়া আদায়, বকেয়াসহ হালনাগাদ হোল্ডিং ট্যাক্স আদায়, বিনোদন কর, ট্রেড লাইসেন্স, অযান্ত্রিক যানবাহনের আদায় কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, গবেষণা কর্মকর্তা মাহবুুবুর রহমান, রাজস্ব কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন, প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী, উপ-প্রধান কর নির্ধারক লুৎফুল হায়দার স্বপন, ট্যাক্সেশন কর্মকর্তা কর ইমতিয়াজ আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, ট্যাক্সেশন কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা এসএম মহিউদ্দিন, সহকারী প্রোগ্রামার হেলালুজ্জামান সরকার সহ রাজস্ব বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট