1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সদর দলিল লেখক সমিতির মৃত সদস্যগণের পরিবারকে অনুদান প্রদান - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহী সদর দলিল লেখক সমিতির মৃত সদস্যগণের পরিবারকে অনুদান প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক………………

রাজশাহী সদর দলিল লেখক সমিতির উদ্যোগে সমিতির মৃত সদস্যগণের পরিবারকে অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমিতির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের অর্থ মৃত সদস্যগণের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

 

রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ¦ মহিদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা রেজিস্টার মতিউর রহমান, সদর সাব রেজিস্টার নাজির আহমেদ (রিপন), পবা সাব-রেজিস্টার রওশন আরা বেগম।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ মোঃ জাকাতুল্লাহ। অনুষ্ঠানে সমিতির দুইজন মৃত সদস্যের পরিবারকে প্রত্যেককে নগদ ৪ লাখ টাকা এবং সমিতির কন্যা বিবাহ অনুদান দুইজন প্রত্যেককে নগদ ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৯ লাখ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে রাজশাহী সদর দলিল লেখক সমিতি সদস্যরা তাদের পুরনো টিনশেড অবকাঠামোর স্থানে কমপ্লেক্স ভবন নির্মাণের দাবি জানান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন রাসিক মেয়র।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট