1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীর ২০টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২

রাজশাহী মহানগরীর ২০টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৪৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আবুল কালাম আজাদ ……………………………

নানা অনিয়ম-অব্যবস্থাপনার কারণে রাজশাহী নগরীর অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা সিভিল সার্জনের দপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এ অভিযানে ২০টি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নগরীর রয়েছে ১২টি। বাকিগুলো উপজেলা পর্যায়ে রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এগুলো বন্ধই থাকবে।

 

বন্ধ করে দেওয়া এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে রাজশাহী মহানগর এলাকার ১২টি। এগুলো হলো- নিউ ইবনেসিনা হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার, স্পন্দন ডায়গনস্টিক সেন্টার, রেইনবো ডায়গনস্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়গনস্টিক সেন্টার, বসুন্ধরা হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার, ফেয়ার ল্যাব ডায়গনস্টিক সেন্টার, এশিয়ান ডায়গনস্টিক সেন্টার, নিউ লাইফ হাসপাতাল, আল-আমিন ডায়গনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার,  মেডিনোভা ডায়গনস্টিক সেন্টার,  সেন্ট্রাল ল্যাব অ্যান্ড মেডিকেল সার্ভিসেস এবং আল-মদিনা নার্সিং হোম।

 

এ ছাড়া অভিযান চালিয়ে জেলার চারঘাট উপজেলার গ্রীণ সিটি হাসপাতাল, বাগমারার নিউ বাগমারা ডায়গনস্টিক সেন্টার, সাফল্য ডায়গনস্টিক সেন্টার, ডক্টরস ডায়গনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক, কালামি হেলথ কেয়ার, বাঘার মঞ্জু ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার, নাজিয়া ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার এবং গোদাগাড়ীর সততা ডায়গনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

মঙ্গলবার বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুকের নেতৃত্বে রাজশাহী মহানগর এলাকার ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান শুরু হয়। এ সময় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক কৌশলে পালিয়ে যান। এ অভিযানে যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন পাওয়া যায়নি কিংবা পর্যাপ্ত চিকিৎসক-নার্স নেই সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান, যেসব হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। পর্যায়ক্রমে পরিদর্শন করে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যেগুলো আবেদনই করেনি এবং পর্যাপ্ত চিকিৎসক-নার্স বা যন্ত্রপাতি নেই সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট