1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী সুখান দিঘি ভরাটের প্রতিবাদে মনববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী সুখান দিঘি ভরাটের প্রতিবাদে মনববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………………….

রাজশাহী মহানগরীর সুরা এলাকার ঐতিহ্যবাহী  সুখানদিঘি পুকুরটি নগরীর চিহিৃত ভূমিদস্য ও প্রভাবশালী মহল দ্বারা ভরাটের প্রতিবাদে মনববন্ধন করেছে এলাকাবাসী ও দিঘিটির(পুকুরটি) ওয়ারিশরা।  বুধবার ১৫ মার্চ বেলা ১১টায় দিঘিটির পাড়ে এই  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, মহানগরীর পুরনো ঐতিহ্যবাহী শুকান দিঘিটি সংরক্ষিত জলাধার হওয়ার পরেও এলাকার চিহিৃত ভূমিদস্য ও প্রভাবশালী মহল ক্ষমতাশীন দলের প্রভাব খাটিয়ে  ভরাট করছে, যা সম্পূর্ণ বেআইনি।

 

অন্যদিকে রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান অনুযায়ী নগরীর সুখান দিঘি সংরক্ষিত জলাধার। উচ্চ আদালতের নির্দেশনায় এই পুকুরটি ভরাট না করতে নির্দেশনাও রয়েছে। তারপরও স্বার্থন্ন্যাসী একটি প্রভাবশালী মহল দিঘিটি ভরাট করে দোকান ঘর নির্মাণ করার পাঁয়তারা করছে।

 

ঘন্টাব্যাপী এই মানববন্ধনে এলাকাবাসীরা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী সিদ্দিকের ছেলে সৌরভ, খোদা বক্সেও ছেলে সুমন, কালুসহ বেশ কয়েকজন এই পুকুরের মালিকানা দাবি করে ক্ষমতাশীন দলেরর নেতা ও প্রশাসনের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে রাতের আঁধারে দিঘিটি ভরাট করছে ও দোকান নির্মাণ করছে। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও পুকুরটি যথাযথভাবে সংরক্ষণের দাবি করেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, জিল্লুর রহমান, আব্দুল আজিজ, ফয়সাল আহম্মেদ, স্বপ্না বেগম, শিলা খাতুনসহ এই দিঘির মূল ওয়ারিশ শরিফা, আতিফ, হনূফা, হাজেরা ও মাজেদার পরিবারের সদস্যবর্গ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট