1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীতে টিসিবি বিক্রি করছে  দুর্গন্ধ যুক্ত পঁচা পেঁয়াজ, - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে ৩ দিনের অচলাবস্থা অবসান, কর্মবিরতি প্রত্যাহার করে চালু বন্দর শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীতে টিসিবি বিক্রি করছে  দুর্গন্ধ যুক্ত পঁচা পেঁয়াজ,

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৪০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

নিজস্ব প্রতিবেদক………………

রাজশাহীতে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড ধারী নিম্ন আয়ের মানুষের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। ২ আগস্ট থেকে রাজশাহী মহানগরীর ৩, ৪, ৫, ১২,  ১৬ সহ ১০ টি ওয়ার্ডে পণ্য বিতরণ শুরু করেছে টিসিবির ডিলাররা। এ কাযর্ক্রম অন্যান্য ওয়ার্ডে  ও টিসিবির কার্ক্রম চলবে।

 

কজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি চিনি ও দুই কেজি করে তেল, মসুর ডাল এবং পেঁয়াজ কিনতে পারছেন। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। দ্রব্যমূল্যের উধ্বগতির এ বাজারে স্বল্পমূল্য টিসিবি পন্য পেয়ে সন্তুষ্টি জানিয়েছেন উপকারভোগিরা। তবে পেয়াজের অবস্থা মোটেও ভালো না হওয়ায় , পেঁয়াজ নিয়ে অসন্তুষ্টি দেখা গেছে ক্রেতাদের মধ্যে।

অনেকেই পচা এই পেঁয়াজ নিতে চাইছেন না। যদি পেঁয়াজ ছাড়া পণ্য দেয়া হয় তাহলে তারা লাভবান হতেন বলে জানাচ্ছেন ক্রেতারা। ডিলাররা বলছেন, একটি পণ্য বাদ রেখে বাকি পণ্য দেয়ার কোন সুযোগ নেই তাদের। তাই বাধ্য হয়েই ক্রেতারা পচা দুর্গন্ধযুক্ত পেঁয়াজ নিয়ে ফেলে দিচ্ছেন।

টিসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতেই শুধু পেঁয়াজ সংযোজন করা হয়েছে। উপজেলাগুলোতে পেঁয়াজ দেয়া হচ্ছেনা। এ কার্যক্রমের অংশ হিসেবে এ বারে রাজশাহীতে নগর ও জেলা মিলে প্রায় সোয়া দুই লাখ পরিবার এই সুবিধা পাচ্ছেন। পর্যায়ক্রমে এসব পণ্য নগরীর ৩০টি ওয়ার্ড ও জেলার ৯টি উপজেলা বিতরণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট