1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীতে জেল হত্যা দিবস উপলক্ষে রাসিকের উদ্যোগে  আলোচনা সভা ও দোয়া মাহফিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহী মহানগরীতে জেল হত্যা দিবস উপলক্ষে রাসিকের উদ্যোগে  আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………………………..

৩রা নভেম্বর ২০২৩ জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার নগর ভবনের এ্যানেক্স ভবন সভা কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস। সভার শুরুতে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃনদ্, জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী বলেন, জাতীয় চার নেতা জীবন দিয়ে গেছেন, কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে বৈঈমানি করেননি। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ড একইসুত্রে গাঁথা। এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিলেন, তাদের খুঁজে বের করতে কমিশন গঠন এখন সময়ের দাবি।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, জাতীয় চার নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি-আদর্শে অটুট ও প্রচণ্ড দেশপ্রেমিক ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তাঁরা মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে দেশকে পাকিস্তানী ভাবধারায় নিয়ে যাওয়ার অপচেষ্টা চালানো হয়।

তিনি আরো বলেন, পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে যারা এতোকিছুকে কাটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেছে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ শোককে শক্তিতে পরিণত করেছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করছেন।

সভায় বক্তব্য রাখেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম ও রাসিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন।

সভা মঞ্চে ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান, সভায় ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম বাচ্চু, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি, সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ, ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু-সালেহ নূর-ঈ-সাইদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

সভায় আবৃত্তি শিল্পী নূ-ই-হাফিজা খানম, মনিরুজ্জামান উজ্জ্বল। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন ছিলেন লাব্বিবা নাওয়াজ সহিষ্ণতা, বরকত-এ-এলাহী রিমন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের পেস ইমাম ক্বারী মোঃ মামুন উর রশীদ।  #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট