1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী বিভাগে নৌকার টিকিট যারা পেতে পারেন- দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী; দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুষ্টিয়ায় রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার রাজশাহীতে উদ্যান ও চিড়িয়াখানার ভেতরে গাছের চারা রোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর “ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগে নৌকার টিকিট যারা পেতে পারেন-

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………………………………………………………

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী বিভাগে তেমন কোনো বড় পরিবর্তন আসছে না বলে দলের একাধিক সুত্র স্পষ্ট করেছে । যাতে করে বর্তমান সংসদ সদস্যদেরকে বাছাই করা হয়েছে । বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, রাজশাহী ও রংপুর বিভাগের ৬৯টি আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে সংসদীয় মনোনয়ন বোর্ড। এতে বর্তমান এমপিরা খুব বেশি বাদ পড়েছেনা। যেখানে জনপ্রিয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে যাদের বাছাই করা হয়েছে তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আজ শনিবার নাম প্রকাশ করা হবে।

সূত্র বলছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে রংপুর-৬ আসনে নির্বাচিত করা হয়। আগের দুই নির্বাচনে শেখ হাসিনা আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে তিনি নির্বাচিত হন। ৬৯টি আসনে সিদ্ধান্তের মধ্যে সূত্র থেকে জানা গেছে নিজস্ব ইমেজ এবং দলীয় বিতর্কিত কোন কর্মকাণ্ড করেননি এমন সংসদ সদস্যদের প্রাধান্য দিয়ে রাজশাহী বিভাগের বেশকিছু আসনে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী বিভাগে পুনরায় জয়পুরহাট-২ আসনে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে পুনরায় ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল, নওগাঁ-১ আসনে পুনরায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পুনরায় নওগাঁ-৫ আসনে নিজাম উদ্দিন জলিল নৌকার মাঝি হতে হচ্ছেন। রাজশাহী-৩ আসনে আয়েন উদ্দিন, রাজশাহী-৬ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নাটোর-১ আসনে শিহেদুল ইসলাম (বকুল), নাটোর-৩ আসনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ আসনে আবদুল আজিজ মনোনয়ন পাচ্ছেন।

সূত্র আরও জানায়, সিরাজগঞ্জ-৪ আসনে তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আসনে আবদুল মমিন মণ্ডল, পাবনা-১ আসনে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু মনোনয়ন পাবেন।

উল্লেখ্য তেমন কোন বড় পরিবর্তন না হলে এ আসনগুলোতে অপরিবর্তিত থাকবে বলে দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট