1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে ব্র্যাকের আইন সহায়তায় ফিরে পেল ২,টি অসহায় পরিবারের ভবিষ্যৎ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীর মোহনপুরে ব্র্যাকের আইন সহায়তায় ফিরে পেল ২,টি অসহায় পরিবারের ভবিষ্যৎ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোহনপুর, রাজশাহী প্রতিনিধি……………………………………………….

রাজশাহী মোহনপুর উপজেলায় ৮ই জানুয়ারী ০২ টি অসহায় পরিবার ব্র্যাকের আইন সহায়তায় ফিরে পেল তাদের ভবিষ্যৎ।

 

মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়নের ইলামত পুর গ্রামের সেকেন্দারের মেয়ে লাবনি খাতুন ও পবা উপজেলার চন্দ্রপুকুর গ্রামের মহসিনের পুত্র ইসমাইলের প্রায় এক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের বিবাহ বিচ্ছেদের সময় দম্পত্তিদের একটি পুত্র সন্তান ছিলো, বিচ্ছেদের সময় সন্তানের ভরনপোষণ বাবদ প্রতি মাসে ১২০০ টাকা দেওয়ারর সিদ্ধান্ত হয়েছিল। পরে সন্তানের পিতা ইসমাইল টাকা না দেওয়ায় লাবনি খাতুন গত ১১ই ডিসেম্বর ২০২২ ইং তারিখে ব্র্যাক মোহনপুর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির নিকট সন্তানের ভরনপোষণ আদায়ের লক্ষ্যে অভিযোগ দায়ের করেন। ডাকযোগে ইসমাইল কে আহব্বান পত্র প্রেরণের মাধ্যমে  অবগত করা হয়।পরে ০৮ই জানুয়ারী/২৩ ইং বুধবার উভয়ে ব্র্যাক মোহনপুর আইন সহায়তা কেন্দ্রে উপস্হিত হয়ে এডিআর এ বসে নতুন করে সংসার করার সিদ্ধান্ত গ্রহন করে।

 

এই সময় উপস্হিত ছিলেন অ্যাসোসিয়েট অফিসার (সেলপ) রোজিনা আক্তার,কাজী সাইফুল ইসলাম, উভয় পক্ষের পিতা মাতা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। তাদের উপস্হিতিতে সেলপ কর্মসূচির সহযোগীতায় নতুন করে তাদেরকে ৫০,০০০ টাকা দেনমোহর ধার্য্য করে বিবাহ রেজিষ্ট্রেশন করে সংসারে পাঠানো হয়। পক্ষান্তরে অসহায় ও দরিদ্র এক নারীকে এডিআর এর মাধ্যমে তার দেনমোহর ও ভরনপোষন বাবদ নগদ দুই লক্ষ দশ হাজার টাকা আদায় করে দেওয়ায় এতে তারা ব্র্যাকের আইনি সহায়তাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট