1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে বাস চাপায় পুলিশ সদস্য নিহত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
নাগরিকদের মধ্যে বৈষম্য না করে জনকাঙ্ক্ষিত কাজ করুন: রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ৬ হত্যা: মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড নাচোলে ভয়াল ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কেক কাটা ও র‍্যালি টাঙ্গাইলের ভূঞাপুরে দুই সন্তানের জননী ও এক যুবক আটকের ঘটনায় চাঞ্চল্য মির্জাপুরের দেওহাটায় অবৈধ স’মিল উচ্ছেদ, বাকিগুলোকে সরাতে ১ মাসের সময় দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে ডাকাতি: মালামালসহ ২ ডাকাত গ্রেফতার খুলনার দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ কার্ডের চাল বিতরণ শিবপুরে আইয়ূবপুর ইউনিয়নে মসজিদ ও অবকাশ কেন্দ্র উদ্বোধন

রাজশাহীর মোহনপুরে বাস চাপায় পুলিশ সদস্য নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৪৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রতন মাস্টার, মোহনপুর, রাজশাহী ……………………..

রাজশাহীর মোহনপুরে যাত্রীবাহী বাস চাপায় মো. জুয়েল রানা (৩১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

 

তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার ৯ নম্বর তেতুলিয়া ইউপি’র কুরকুচি গ্রামের মহিবুর রহমানের ছেলে। বগুড়া জেলার আদমদিঘি থানায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন।

 

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে  রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার সাকোয়া গ্রামস্থ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, জুয়েল নওগাঁ হতে রাজশাহী যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে রাজশাহী হতে নওগাঁগামী শিশির স্পেশাল ঢাকা মেট্রো ব-১৪-৬১৮৭ বাস মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যকে চাপা দিলে এসময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। বাস চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলের পেছনে বসা নিহত পুলিশ সদস্যের স্ত্রী সুলতানা বেগম রুমা (২৬)কে মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই ঘোসসহ অন্যান্য ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মোহনপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

 

মোহনপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহেদ শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও গাড়ি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট