1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে বর্বরোচিত ২১ শে গ্রেনেট হামলা দিবস পালন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীর মোহনপুরে বর্বরোচিত ২১ শে গ্রেনেট হামলা দিবস পালন

  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
Exif_JPEG_420

# রতন মাস্টার, মোহনপুর, রাজশাহী………………….

“বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার নিহত শহীদদের স্মরণে  প্রতিবাদে সারাদেশের ন্যায় মোহনপুরেও আলোচনা সভা, র‌্যালি, বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২১ আগস্ট) বিকাল ৫ টার দিকে মোহনপুর উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন এ আয়োজন করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম। রিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দীলিপ কুমার সরকার (তপন)। রুস্তম আলী, মুরাদুল ইসলাম মুরাদ, মেয়র শহিদুজ্জামান শহিদ, শফিকুল ইসলাম মাস্টার, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, ইউ পি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বাবলু হোসেন, হযরত আলী, আব্দুল মান্নান, প্রভাষক আমজাদ হোসেন, মোহম্মাদ আলী দুলাল,  অধ্যক্ষ শামসুজ্জোহা বেলাল,মহসিন আলী, প্রভাষক আক্কাস আলী, ইসরাফিল সরকার রনি,হুমায়ুন কবীর, প্রভাষক রুবাইয়েত হোসেন উজ্জ্বল, এছাড়া ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট