1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে দোকানে মাদক সেবন ও সুদ কারবারের অভিযোগ  - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রাজশাহীর মোহনপুরে দোকানে মাদক সেবন ও সুদ কারবারের অভিযোগ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি………………………………………………………..

রাজশাহীর মোহনপুর উপজেলা কেশরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্গত বরিঠা মহল্লার মৃত ইব্রাহিমের ছেলে মনিরুজ্জামান বাবুর চা ও মুদির দোকানে প্রতিদিন সন্ধ্যার পরে মাদক সেবন ও সুদের কারবার করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ২৭ জন জনসাধারণের স্বাক্ষরিত একটি অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে বলা হয়েছে, বরিঠা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মনিরুজ্জামান বাবু তার নিজ দোকানে সন্ধ্যার পরে ক্যারাম খেলাকে কেন্দ্র করে জোয়ার আসর বসান এবং সে নিজে মাদক সেবন করে গ্রাহকদের সাথে খারাপ আচরণ করে। আরো বলা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলের মাদক সেবনকারীরা মাদক গ্রহন করার জন্য তার বাড়িতে এবং দোকানে আসে। সে সুদের কারবারের সাথেও জড়িত থাকার  ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এমন কি ছোট ছোট ছেলে-মেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। এলাকার যুবক ছেলেরা মাদক সেবন করে তার দোকানে এসে বিভিন্ন রকম অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। গ্রামের লোকজন অনেকবার তাকে সতর্ক করে যেন তার দোকানে আর মাদক সেবন বা অসামাজিক কাজ না হয়। কিন্তু তারপরেও সে মাদক সেবন করে উল্টো  বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছে এবং সে বলে উপরে তার নাকি অনেক বড় বড় লোক আছে। গ্রামের এমন কেউ নেই যে, তার এমন অসামাজিক কার্যক্রম বন্ধ করতে পারে বা কিছু করতে পারে। এ অবস্থায় একপ্রকার বাধ্য হয়ে গ্রামবাসী মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তারা জানান।

জানতে চাইলে এ বিষয়ে মনিরুজ্জামান বাবু বলেন, আমার একটি মুদি ও চায়ের দোকান আছে। আমি মাদক বা সুদ কারবারের সাথে কোনভাবেই জড়িত না। তবে আমার স্ত্রীর বড় বোনের একটি এনজিও আছে এবং সে এনজিওতে আমার স্ত্রী চাকরি করেন। পূর্ব শত্রুতার জের ধরে আমাদের গ্রামের মুনা সহ বেশ কয়েকজন অতি উৎসাহিত হয়ে এই অভিযোগটি করেছে, যাহা সম্পন্ন মিথ্যা।

এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট