1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় সরকারি চাল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্য  বেসরকারি বস্তায় বাজারজাত করার অভিযোগ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ: মির্জাপুরে পুলিশ হেফাজতে শিক্ষক নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি গোদাগাড়ী এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা অভিযোগ ও প্রকৃত সত্য খুলনায় বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল গ্রীন হ্যাভেন স্কুল বাঘা-তে বর্ণিল আয়োজনে বৃত্তি প্রদান ও বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত শিবগঞ্জে ভেজাল গুড় তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে অর্থদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫তম প্রশাসনিক সভা অনুষ্ঠিত: নাগরিক সেবা ত্বরান্বিত ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

রাজশাহীর বাঘায় সরকারি চাল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্য  বেসরকারি বস্তায় বাজারজাত করার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৪০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………………………………….

রাজশাহীর বাঘায় বস্তা পরিবর্তন করে খাদ্য গুদামের সরকারি চাল বাজারজাত করণের অভিযোগ পাওয়া গেছে। বৃহসপতিবার (৬-৭-২০২৩) উপজেলার মনিগ্রাম বাজারে ‘ইমন খাদ্য ভান্ডার’ এ বিভিন্ন কোম্পানির বস্তায় খাদ্য গুদামের চাল প্যাকেটজাত করা হয়। গোপন তথ্যর ভিত্তিতে সেখানে অনুসন্ধান চালিয়ে দেখা যায়, ‘গুটি স্বর্না চাউল’এর বস্তাসহ বিভিন্ন কোম্পানির বস্তায় খাদ্য গুদামের সরকারি চাল বাজারে বিক্রির উদ্দেশ্যে প্যাকেটজাত করে ট্যাগ দিয়ে রাখা হয়েছে।

 

জানতে চাইলে ‘ইমন খাদ্য ভান্ডার’র স্বত্তাধিকারি আব্দুল কুদ্দুস(সোনা) ডিও লেটার দেখিয়ে জানান,রাবেয়া খাতুন হাফেজিয়া মাদ্রাসার সভাপতির নামে বরাদ্দকৃত ১মেঃটন চাল (৫০ কেজির বস্তা) গত বুধবার কিনেছেন। চালগুলো বাজারে বিক্রির জন্য ২৫ কেজি ওজনের বস্তায় প্যাকেটজাত করছেন। খাদ্য গুদামের চালগুলো হাইব্রিড মোটা চাল বলে জানান। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া চালের ডিও কিনে বাজারে বিক্রি করেন। তার দাবি, বস্তা পরিবর্তন করলেও মোটা চালের দামেই বাজারে বিক্রি করা হবে। তার দেওয়া তথ্য সংরক্ষণ আছে।

 

নাম প্রকাশ না করার শর্তে জনৈক ব্যক্তি জানান, সরকারি গুদামের সরকারি চাল নির্ধারিত মূল্য থেকে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বেসরকারি বস্তায় মোড়কজাত করে বাজারে বিক্রি করা হচ্ছে। এভাবেই সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন ধরণেরর ব্যবসা চালিয়ে আসলেও কোন তদারকি নেই বলে জানানো হয়।

 

রাবেয়া খাতুন হাফেজিয়া মাদ্রাসার সভাপতি শফিকুলি ইসলাম জানান, বরাদ্দ পাওয়ার পর সেই চাল এর ডিও ৩২ হাজার টাকায় বিক্রি করেছেন। ‘রাবেয়া খাতুন হাফেজিয়া মাদ্রাসা’র সভাপতির নামে জিআর’র ১মেঃ টন চাল বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমাদুল হাসান। বিকেল সাড়ে ৬টায় মুঠোফোনে যোগাযোগ করলে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোহাম্মদ আলী জানান, খাদ্য গুদাম থেকে চাল বের করে দেওয়ার পর কি করা হয় জানিনা। তবে বেসরকারি বস্তায় সরকারি চাল মোড়কজাত করে বেশি দামে বিক্রি করা ভোক্তাদের সাথে প্রতারণার সামিল।

 

উপজেলা নির্বাহি অফিসার(চলতি দায়িত্বে) সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ জানান, বিষয়টি জানার পর খোঁজ খবর নেওয়া হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট