1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাজশাহীর বাঘায় শেখ কামালের জন্ম বার্ষিকীতে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত

  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি……………………………………………………………………

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে রাজশাহীর বাঘায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও সুধী সমাজের মধ্যে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত হয়।

 

খেলায় উভয় দল ১-১ গোলে করে । ধারা ভাষ্যকর ছিলেন শিক্ষক বিপ্লব কুমার রায়। সুধী সমাজের পক্ষে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাবেক ফুটবলার সাংবাদিক আবদুল লতিফ মিঞা ও উপজেলা প্রশাসনের পক্ষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মুনসুর আলী। খেলা শেষে উভয় দলের মাঝে পুরুস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।

 

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবালের সঞ্চালনায় আয়োজিত পুরুস্কার বিতরণী অনুষ্টানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, মনিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।

 

এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন,র্মিল তারুণ্যের অগ্রদূত শীর্ষক আলোচনা সভা ও সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত প্রার্থনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় অংশগ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলীসহ আ’লীগ দলীয় নের্তৃবৃন্দ ও উপজেলা প্রশসানের কর্মকর্তা। দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট