1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় পুকুরে ডুবে চব্বিশ ঘন্টায় দুই শিশুর মৃত্যু, এজন শিশু শ্রেণির ছাত্রী - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

রাজশাহীর বাঘায় পুকুরে ডুবে চব্বিশ ঘন্টায় দুই শিশুর মৃত্যু, এজন শিশু শ্রেণির ছাত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………..

রাজশাহীর বাঘায় পুকুরের পানিতে ডুবে চব্বিশ ঘন্টায় দুই শিশু মারা গেছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামে পুকুরের পানিতে ডুবে সুরাইয়া খাতুন নামে ছয় বছরের এক শিশু মারা গেছে। নিহত সুরাইয়া খাতুন পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের সাইদুর রহমান ইসলাম সাধুর একমাত্র মেয়ে । এর আগের দিন শুক্রবার দুপুর ২টায় পুকুরের পানিতে ডুবে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে আলিফ নামের দুই বছরের এক শিশু মারা গেছে। নিহত আলিফ ওই গ্রামের হামিদুল ইসলামের ছেলে। গত দুই দিনে ২৪ ঘন্টার ব্যবধানে পুকুরে ডুবে দুই শিশু মারা গেল।

 

জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশে মোহাম্মাদ আলীর পুকুরে গোসল করতে যায়। পুকুরে গোসল নেমে তারা লাফা-লাফি করতে গিয়ে সুরাইয়া খাতুন পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয় স¤্রাট আলীসহ কয়েকজন ওই পুকুরে গোসল করতে গিয়ে সুরাইয়া খাতুনের ভাসমান মরদেহ দেখতে পায়। পরে সুরাইয়া খাতুনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। বাউসা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বর) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ছেলে মৃত্যুর মা ইসমত আরা সহ পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন।

 

এদিকে গত শুক্রবার দুপুর ২টায় পুকুরের পানিতে ডুবে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের আলিফ নামের দুই বছরের এক শিশুর মারা যায় । উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন আ’লীগের আহ্বায়ক আব্দুর রহমান জানান, শুক্রবার দুপুর ২টার দিকে স্থানীয়রা আমার পুকুরে ওই শিশুর ভাসমান মরদেহ দেখতে পায়। পরে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার দিন শিশুর মা রাবিয়া বেগম জ্বালানির জন্য আমের পাতা কুড়াতে বাড়ির পাশে বাগানে ছিলেন। আর শিশুর বাবা ধান কাটার কাজে এলাকার বাইরে গেছে। শিশুটি কখন পুকুরে গিয়ে পড়ছে ,সে বিষয়টি জানা যায়নি।

 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ বিষয়ে ওই শিশুদের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট