1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘার খাগড়বাড়ীয়া গ্রামে ভাষা ভিত্তিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

রাজশাহীর বাঘার খাগড়বাড়ীয়া গ্রামে ভাষা ভিত্তিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………….

মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা ভিত্তিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।“আধার ভুবনে জ্বালিবো জ্ঞানের আলো, ভাষার ব্যবহার হোক সর্বময় ভালো”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলার খাগড়বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাষা ভিত্তিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সোমবার (২১ ফেব্রুয়ারি) খাগড়বাড়ীয়া গ্রামবাসী এর আয়োজন করে। সকালে প্রতিযোগিতা শেষে বিকেলে আলোচনা সভা ও পুরুস্কার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগ, বাঘা উপজেলা কমিটির বন ও পরিবেশ বিষয়ক সাবেক সম্পাদক, সুজিত কুমার পান্ডে, বাউসা ইউ পি সদস্য, (২ নং ওয়ার্ড খাগড়বাড়ীয়া) আবুল কালাম আজাদ, বাউসা ইউনিয়নের ২ নং ওয়ার্ড (খাগড়বাড়ীয়া) আওয়ামী লীগ সভাপতি, মজিবুল ইসলাম,সাধারন সম্পাদক, সিরাজুল ইসলাম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন খাগড়বাড়ীয়া মসজিদের পেশ ইমাম আমিন উদ্দীন প্রমুখ।

 

হাফিজুল ইসলামের সঞ্চালনায় ও সিরাজুল ইসলামের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। উপস্থিত ছিলেন- মঞ্জু হাসপাতাল(বেসরকারি)’র পরিচালক মিঠন কুমার,সাংবাদিক আব্দুল হামিদ মিঞাসহ গ্রামের শ্রেণী পেশার মানুষ ও প্রতিযোগিতারা। হাফিজুল ইসলাম জানান, খাগড়বাড়ীয়া গ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। পরে বিজয়ী ৩জন প্রতিযোগীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট