1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারা প্রেসক্লাবে নির্বাচিতদের এমপি এনামুল হকের অভিনন্দন - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবে নির্বাচিতদের এমপি এনামুল হকের অভিনন্দন

  • প্রকাশের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি…………………………………………….

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের নব নির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

 

সেই সাথে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, উপজেলা প্রশাসন সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যেরও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি। প্রতিটি ক্ষেত্রে জয় পরাজয় থাকবে। সেটাকে মেনে নিতে হবে সবাইকে। পাশাপাশি বাগমারা প্রেসক্লাবের নির্বাচিত সদস্যরা ক্লাবের সকল সদস্যকে সাথে নিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

এছাড়াও সঠিক, বস্তুনিষ্ঠ ও উন্নয়নমুখী বিভিন্ন সংবাদ তুলে ধরে বাগমারার উন্নয়নকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার অনুষ্ঠিত হয় বাগমারা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন। উক্ত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আফাজ্জল হোসেন। সহ-সভাপতি পদে সমান ভোটে নির্বাচিত হয়েছেন নুর-কুতুবুল আলম ও নাজিম হাসান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদেও সমান ভোটে নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দীন ও রাশেদুল হক ফিরোজ। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে শামীম রেজা, দপ্তর সম্পাদক পদে আকবর আলী, কোষাধ্যক্ষ পদে আব্দুল মতিন এবং কপিরাইট পদে মাহফুজুর রহমান প্রিন্স নির্বাচিত হয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট