1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

রাজশাহীর বাগমারায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী………………………………..

রাজশাহীর বাগমারায় গরু চুরি করে পালাতে গিয়ে ধরা খেয়েছেন এক যুবক জনতার হাতে। ওই যুবকের নাম সুমন হোসেন (২২) সে নওগাঁর সদর উপজেলার শিমুলিয়া গ্রামের তসলিম হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে রাজশাহীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানায়, গত সোমবার সুমন হোসেন হামিরকুৎসা ইউনিয়নের মাঝগ্রামে তার এক আতœীয়র বাড়িতে বেড়াতে আসেন। রাতের খাবার খেয়ে তিনি একটি কক্ষে শুয়ে পড়েন। রাতের কোনো এক সময়ে প্রতিবেশি আফরোজা বেগমের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে গরুটি পাশের খামারগ্রামে নির্জন এক জায়গাতে রেখে আসেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে সুমন হোসেন আত্মীয়র বাড়ি থেকে বের হয়ে চলে যান। সকালে গোয়ালঘর থেকে গরু বের করার সময় গরু দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বিষয়টি স্থানীয় লোকজনকে জানিয়ে গরু উদ্ধারের অনুরোধ জানান।

 

স্থানীয় এক জনপ্রতিনিধি বিষয়ট যোগিপাড়া পুলিশ তদন্তকেন্দ্রে জানান। খবর পেয়ে তদন্তকেন্দ্রের পুলিশ গরু উদ্ধারে তৎপরতা চালায়। এক পর্যায়ে পুলিশ ও স্থানীয় কয়েকজন ব্যক্তি বাগমারার ভটখালীতে অবস্থান নেয়। সেখানে একটি ভটভটিতে গরু দেখতে পেয়ে গাড়িটি থামিয়ে দেন। পুলিশ গরু সর্ম্পকে ভটভটিতে থাকা যুবক সুমন হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। এক পর্যায়ে তিনি গরুটি চুরির করার কথা স্বীকার করলে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ভটভটিসহ তাঁকে আটক করে।

 

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, আফরোজা বেগম গরীব মহিলা। গরু পালন করে কোনো রকম সংসার চালান। আফরোজা বেগম বলেন, গরুটিই তাঁর একমাত্র সম্বল। পোশাক কারখানায় কাজ করে কিছু টাকা জমিয়ে গরুটি কিনেছিলেন। যোগিপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক গোলাম কিবরীয়া বলেন, সুমন হোসেন একজন চোর। গরুটি চুরি করে বিক্রির জন্য আহসানগঞ্জ হাটে নিয়ে যাচ্ছিল এ সময় তাকে গরুসহ আটক করা হয়। এই বিষয়ে মামলা হয়েছে। গরুটি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। দুপুরে গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট