1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারার গোয়ালকান্দী ইউপির মির্জাপুর গ্রামে কতিপয় নেতাদের বিরুদ্ধে অবৈধ পুকুর খনন ও রাস্তা নষ্টের অভিযোগ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারার গোয়ালকান্দী ইউপির মির্জাপুর গ্রামে কতিপয় নেতাদের বিরুদ্ধে অবৈধ পুকুর খনন ও রাস্তা নষ্টের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধি…………………………………..

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কতিপয় নেতাদের বিরুদ্ধে অবৈধ পুকুর খনন ও রাস্তা নষ্টের অভিযোগ পাওয়া গেছে।

সরজমিনে গিয়ে জানা গেছে, গত মঙ্গলবার অবৈধ পুকুর খননের জন্য বিএনপি নেতা ও বর্তমান ইউপি সদস্য বকুল, বিএনপি সমর্থিত প্রভাষক রুহুল আমিন, জামিল শাহ্, বিএনপি সমর্থিত রেজাউল হক, জবান পাগলার ছেলে রাজু সহ গোয়ালকান্দী ইউপির ০১ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি মকসেদ, গোয়ালকান্দী ইউপির আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুস সালাম প্রামাণিক ও জামাত সমর্থক আনোয়ার হোসেন শাহ সহ ১০ থেকে ১২ জন মিলে জশের বিলে কৃষকের জমি রাতা-রাতি দখল করে অবৈধ পুকুর খনন করতে গেলে এলাকার কৃষকের বাধার মুখে তারা পালাতে বাধ্য হয়। এর পর শুরু হয় রাজনৈতিক খেলা।

গোয়ালকান্দি ইউনিয়নের কিছু প্রভাবশালী ব্যাক্তি রাজশাহীর বাগমারা-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্বঃ ইঞ্জিনিয়ার এনামুল হকের কাছে গেলে, এমপি সাহেব বুঝে শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কৃষকের পাশে থেকে পুকুর খনন বন্ধ করতে আদেশ করেন।

দক্ষিণ সাঁজুুড়িয়া গ্রামের কৃষক আমানুল্লাহ জানান, জামিল শাহ্, সুমন শাহ্, আনোয়ার হোসেন শাহ্, প্রভাষক রুহুল আমিন, বকুল, রাজু, রেজাউল হক, রেজাউলসহ আরো অনেকে আমাদের জমি দখল করে আজ থেকে প্রায় ৭-৮ দিন আগে জরপূর্বক পুকুর খনন করতে গেলে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করলে সার্ভেয়ার এসে পুকুর খনন বন্ধ করে দেন এবং বকুল কে বলেন তিনটি ভেকু তুলে নেয়ার জন্য।

এর পরিপেক্ষিতে গত সোমবার ভেকু গুলো তুলে নেয়ার সময় মির্জাপুর ও সাঁজুড়িয়ার স্বপন রাস্তার ব্যাপক ক্ষতি সাধন করে বলে এলাকার মানুষ অভিযোগ করেন।

এ ব্যাপারে বকুল মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা অন্যায় করছিনা, আমরা চুরী করছি না, অন্যেরা যা করছে তা করছি পুকুর খনন অন্যেরাও করছে আমরা করলে ক্ষতি কিসের এবং আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম প্রামাণিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোন অন্যায় কাজের সাথে জড়িত হইনা, আমি এ কাজের সাথে ও জড়িত নেই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা অবৈধ পুকুর খনন বন্ধ করে দিয়েছি এবং বকুল মেম্বারকে ভেকু শরিয়ে নেয়ার জন্য আদেশ করেছি। এছাড়া রাস্তার যে ক্ষতি হয়েছে সে ব্যাপারে দ্রত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট