1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় হত্যাচেষ্টার মামলায় .. চেয়ারম্যান সাফি গ্রেফতার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়ার খবর গুজব: জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে পাচারকালে ৮০ বস্তা সারসহ আটক ২, জেল-জরিমানা শিবগঞ্জে অবৈধভাবে জমি জবরদখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ নিহত মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় ৩ জনের ১৪ বছর সশ্রম কারাদণ্ড ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক ভোলায় শ্রমিক লীগ নেতার করাতকলে সরকারি গাছ, যুবদল নেতা বহিষ্কার

রাজশাহীর বাগমারায় হত্যাচেষ্টার মামলায় .. চেয়ারম্যান সাফি গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা থেকে…………………………

রাজশাহীর বাগমারায় সামসুদ্দীন প্রামানিক নামে এক কৃষককে হত্যাচেষ্টার মামলায় আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার ভবানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে চেয়ারম্যান সাফিকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।

 

জানা গেছে, গত রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার আউচপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের কৃষক সামসুদ্দীন প্রামানিককে জোর পূর্বক তুলে নিয়ে যায় চেয়ারম্যান সাফি সহ তার লোকজন। পরে চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি কৃষক শামসুদ্দীন প্রামানিকের উপরে অতর্কিত হামলা চালায়। এসময় চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। সেই সাথে লোহার রড দিয়ে পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ ভেঙ্গে দেয়। পরে সামসুদ্দীন প্রামানিককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

ওই ঘটনায় আহত সামসুদ্দীন প্রামানিকের পরিবারের পক্ষ থেকে বাগমারা থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। মঙ্গলবার সামসুদ্দীনের ছেলে নাজমুল ইসলাম বাদী হয়ে হত্যাচেষ্টার ঘটনার মূলহোতা চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফি সহ কয়েক জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের নামে বাগমারা থানায় হত্যাচেষ্টা ও নির্যাতনের মামলা দায়ের করে। ওই মামলার প্রধান আসামি চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফিকে গ্রেপ্তার করে পুলিশ।

 

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর আগে বিষ্ণপুর গ্রামের জুয়েল রানা কৃষকদের নিকট থেকে ধানের জমি লীজ নিয়ে ইট ভাটা নির্মাণ করে। পরে সেটা চেয়ারম্যান সাফির নিকট বিক্রয় করে দেয়। সেই ভাটার জন্য নতুন করে চেয়ারম্যান কৃষকের নিকট থেকে জমি লীজ গ্রহণ করছেন। ওই স্থানে সামসুদ্দীন প্রামানিকের কিছু ধানের জমি আছে। তিনি সেই জমি সাফির নিকট লীজ প্রদান করবেন না। অন্যরা দিলে কেন সে দিবে না এমন ঘটনায় কৃষক সামসুদ্দীনের উপরে হামলা চালানো হয়েছে বলে জানাগেছে। তবে সময় মতো জমির মালিকদের লীজের টাকা পরিশোধ করেন না বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন। বছরে ২০ হাজার টাকা চূক্তিতে কৃষকের নিকট থেকে ইট ভাটার জন্য জমি লীজ নেয়া হয়েছে। সাত বছরের জন্য জমি লীজ দেয়া হলেও মেয়াদ পার হওয়ার পরও টাকা পরিশোধ করা হচ্ছে না বলেও জানিয়েছেন লোকজন। জমি বন্ধক না রাখায় শামসুদ্দিন প্রামানিককে তুলে নিয়ে চেয়ারম্যানসহ ভাটার লোকজন হত্যাচেষ্টা চালায়।

 

এ ঘটনায় বাগমারা থানার ওসি (তদন্ত) তৌহিদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, হত্যাচেষ্টা ও মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় চেয়ারম্যান সাফিকুল ইসলাম শাফিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। ওই মামলায় অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট