1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর দুর্গাপুর গ্রামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহত হরিপুরে জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, মাঠে উপস্থিত এডভোকেট সেলিম রেজা মাসুম রানীশংকৈলে ১৩৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার পোরশায় ট্রান্সফরমার পুড়ে যাওয়ার পর অতিরিক্ত বিদ্যুৎ বিল ও চার্জের অভিযোগ, গ্রাহকদের ক্ষোভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন: বিশ্ব বাস্তবতায় সভাপতির ঘোষিত ৬ অগ্রাধিকার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ রাসিক বিদ্যুৎ শাখার কর্মকর্তাদের সাথে প্রশাসক মাহফুজুর রহমান রিটনের মতবিনিময় ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পদ্মা নদীতে নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে বিএসএফের হস্তান্তর মির্জাপুরে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে কুপিয়ে জখম, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তরুণ বাঘায় খাটের নিচে মিলল ২টি বিদেশি পিস্তল ও গুলি, নারী গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুর গ্রামে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৬১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক…………….

রাজশাহীর দুর্গাপুরে কাঁঠালবাড়িয়া গ্রামে একটি বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ  পুলিশ উদ্ধার করেছে। বুধবার (১৮ মে) বেলা ৩টার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল ঘিরে রেখেছে। সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহ করার পর পুলিশ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মৃতরা হলেন, উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে সুলতান আলী (৪৫) ও তার স্ত্রী ইসনেহার বেগম (৩৮)। পেশায় ফেরিওয়ালা ছিলেন সুলতান। আর তার স্ত্রী ছিলেন গৃহিণী। ১৭ বছরের ছেলে এবং ১০ বছরের মেয়ের জনক-জননী ছিলেন তারা।

কাঁঠালবাড়িয়া গ্রামের ইউপি (৯ নম্বর ওয়ার্ড) সদস্য মোসাব্বির মন্ডল জানান, মাঝে মধ্যেই পরিবার নিয়ে গ্রামের বাইরে চলে যেতেন সুলতান। কিন্তু বছরখানেক আগে তিনি গ্রামে এসে স্থায়ী হন। বুধবার দুপুরের দিকে ছেলে-মেয়েরা বাড়ির বাইরে ছিল। ওই সময় সুলতান আলী ও তার স্ত্রী ইসনেহার বেগম বাড়িতে ছিলেন।

বেলা ৩টার দিকে স্বজনরা শোবার ঘরে সুলতানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় তার স্ত্রী ইসনেহারের মরদেহ দেখতে পান। গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে তিনিই প্রথমে ঘটনাটি ইউওই চেয়ারম্যান আকতার আলীকে জানান।

ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার আলী জানান, খবর পাওয়ার পর তিনি বিষয়টি থানার ওসিকে জানান। পরে ওসি ঘটনাস্থলে যান। অভাবের তাড়নায় এই দম্পতি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের বরাতে জানিয়েছেন চেয়ারম্যান।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, সুলতান আলীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তার স্ত্রীর মরদেহ ছিল বিছানায়। ধারণা করা হচ্ছে, একজন বিষপানে এবং অন্যজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর রহস্য এখনও জানা যায়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট