1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তাহেরপুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২

রাজশাহীর তাহেরপুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# তাহেরপুর,বাগমারা প্রতিনিধি……………………

রাজশাহী জেলার বাগমরা উপজেলার তাহেরপুর পৌরসভার তাহেরপুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত।

ঘটনাস্থলে গিয়ে জনা যায়, তাহেরপুর পৌরসভার তাহেরপুর বাজারের চৈতালী পট্টিতে সাইফুলের বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । উক্ত দোকানের মালিক সাইফুল স্থানীয় সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটে খাওয়া-দাওয়ার উদ্দেশ্যে আমি ও আমার ছেলে দোকান তালা দিয়ে বন্ধ করে বাড়িতে যাই। এর মধ্যে আমার ছেলে দোকানে এসে দোকানের তালা ভাঙ্গা দেখে আমাকে খবর দিলে আমি দোকানে এসে দেখি দোকানের তালা ভেঙ্গে ভেতরের ড্রয়ার ভেঙ্গে প্রায় পোনে দুই লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে তাহেরপুর তদন্ত কেন্দ্রে আমি একটি অভিযোগ দেই এবং পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এক পুলিশ সাংবাদিকদের বলেন, এই চুরির দায় আপনাদের। তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন পুলিশ কি কারো দোকান পাহারা দেবে? এ ব্যাপারে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিলালুর রহমান বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট