1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তাহেরপুর পৌরসভায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মেয়র কালাম - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীর তাহেরপুর পৌরসভায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মেয়র কালাম

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা থেকে………………………………..

রাজশাহী বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা বাসিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় পৌরসভা চত্ত্বরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

 

এসময় তিনি বলেন, তীব্র শীতে যেন কোন মানুষের কষ্ট না হয় সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শীতবস্ত্র পাঠিয়েছেন। প্রতি বছর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবছরও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এছাড়া করোনা মহামারীর শুরু থেকে খাদ্যসহ বিভিন্ন সহায়তা নিয়ে মানুষের পাশে আছি এবং আগামীতে ও সব সময় মানুষের পাশে থাকবো।

 

এ সময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুর কাদের ও সহকারী প্রকৌশলী জাহিদ, তাহেরপুর পৌরসভার সচিব মোতলেবুর রহমান মতলু, তাহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র বাবুল খাঁ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর রইচ উদ্দিন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মফিজ উদ্দিন মোমিন সহ সকল ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, তাহেরপুর পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী, আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ নেতা নেত্রী প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট