1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’, রাজশাহী। এ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেলে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দলের জার্সি উন্মোচন করেন এবং খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি রাজশাহী সিটি কর্পোরেশন দলের অধিনায়ক হিসেবে নেহালের নাম ঘোষণা করেন।

এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন এবং খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে তিনি ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম চালু করেছেন।

এ সময় রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহীতে ক্রীড়াঙ্গনের উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। আগামীতে রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্ট আয়োজন করা হবে।

Open photo

এ সময় রাসিক প্রশাসক টুর্ণামেন্টে খেলোয়াড়দের শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানান এবং দলের সার্বিক সাফল্য কামনা করেন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন টিম কমিটির সদস্য সচিব ও মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার,  সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, দলের কোচ শ্যামল পারভেজ শিমুল, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহীর আয়োজনে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলসহ মোট ১০ টি দল অংশগ্রহণ করবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট