1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপি‘র ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক
মোঃ মাহফুজুর রহমান রিটন।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এ্যাডভোকেট রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির একজন পরীক্ষিত, ত্যাগী ও দায়িত্বশীল নেতা হিসেবে দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব প্রদান করায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, তাঁর মেধা, রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে বিএনপি আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবে। আমি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট