1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান  রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় ০২টি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা আদিনা কলেছে দূর্ধুর্ষ চুরি,  সপ্তাহ পেরিয়ে গেলেও চোর সনাক্ত করতে ব্যার্থ পুলিশ শিবগঞ্জের পাগলা নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার  নওগাঁয় নারী হত্যার অভিযোগে ১২ ঘণ্টায় দুই আসামি গ্রেফতার শ্যামনগরে ধুমঘাট বিলে কৃষকের পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে ক্ষতি সাধনের অভিযোগ ধর্ষণ ও হত্যা ঘটনার  মামলা নেয়নি পুলিশ, প্রতিকারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন শ্যামনগরে কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়  সপ্তাহের ব্যবধানে আবারও বাড়লো বিদ্যুৎতের লোডশেডিং বাঘার আড়ানীতে রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময়

বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদ হলরুমে ৬৪ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান রয়েছে। প্রশিক্ষণের পঞ্চম দিন বৃহস্পতিবার (২০আগষ্ট) প্রথম দফায় -নিরাপত্তা কাঠামোতে তরুণ ভিডিপি সদস্যদের কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়ার সুযোগ, সম্ভাবনা ও কৌশল বিষয়ে সেশন পরিচালনা করেন, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, রাজশাহীর জেলা কমান্ড্যান্ট মোঃ জহিরুল ইসলাম।

একই দিন দ্বিতীয় দফায় -নৈতিকতা, শিষ্টাচার ও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সেশন পরিচালনা করেন শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল হানিফ মিয়া।

প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন কোর্স অ্যাডজুট্যান্ট ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সত্যজিৎ কুমার সরকার এবং উপজেলা প্রশিক্ষক মোঃ সোহেল রানা।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যরা পরবর্তীতে বাহিনীর পৃষ্ঠপোষকতায় বিভিন্ন কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। এসব প্রশিক্ষণের মধ্যে রয়েছে মোটর ড্রাইভিং ও ড্রাইভিং লাইসেন্স, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং, জাপানি ভাষা শিক্ষা, ৬জি ওয়েল্ডিং, স্টিল ফিক্সিং অ্যান্ড কারপেন্ট্রি, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার মেরামত, নিটিং অ্যান্ড উইভিং এবং ফ্যাশন ডিজাইনিং। এসব প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষণটির সাতটি মৌলিক উদ্দেশ্যর মধ্যে রয়েছে। ১. উদ্যমী তরুণদের এ প্রশিক্ষণের মাধ্যমে স্বেচ্ছাসেবক হিসেবে বাহিনীতে অন্তর্ভুক্ত করা এবং দেশের স্বাধীনতা রক্ষায় স্বেচ্ছাসেবক এর ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া ;২.প্রশিক্ষণার্থীদের মানব নিরাপত্তার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া ; ৩.সামাজিক অপরাধ ও শৃঙ্খলা সম্পর্কে সচেতন করে কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া ;৪.সামাজিক নিরাপত্তা কাঠামোতে তরুণ ভিডিপি সদস্যদের কর্মসংস্থান ও উদ্যোক্ত হওয়ার সুযোগ সম্ভাবনা এবং কৌশল সম্পর্কে ধারণা দেওয়া ; ৫.স্বল্পকালীন মোতায়েনকালে নিরাপত্তা রক্ষার দায়িত্বপালনে করণীয় ও বর্জনীয় সমূহে ধারণা দেওয়া, ;৬.মানব সৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগকালীন পৃথিবীর সদস্যদের করণীয় সম্পর্কে ধারণা দেওয়া ; ৭. নৈতিকতা শিষ্টাচার ও বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক কার্যক্রম এবং সুশাসন প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবকের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

উপস্থিত ছিলেন – উপজেলা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, আড়ানী ইউনিয়ন দলনেতা রুহুল আমিন, মোহাম্মদ আলী সুজন , দলনেত্রী জেসমিন। ৬৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৪৪ পুরুষ ও ২০ নারী ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট