1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইন মদসহ আটক ছয়জন! - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক সার ডিলার নিয়োগের অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ কৃষকদল নেতার আত্রাইয়ে পুলিশ ও জনতার যৌথ তৎপরতায় চোরাই বাইক উদ্ধার, গ্রেপ্তার ২

রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইন মদসহ আটক ছয়জন!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৪০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল থেকে………………

রাজশাহী তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে দশ গ্রাম হেরোইন ও একশো পয়তাল্লিশ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারসহ ছয়জনকে আটক করা হয়েছে।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাফিজ উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তানোর পৌর এলাকার কালীগঞ্জ পশ্চিম রায়তান বড়শো আদিবাসী পাড়ায় দীর্ঘদিন ধরে অত্যান্ত গোপনে দেশী চোলাই মদের ব্যবসা করে আসা শ্রী নিলা ঘোষের মেয়ে শ্রীমতি তানিয়া ঘোষ(২২) ও লক্ষন শিংয়ের মেয়ে সনেকা রানী(৬০) কে একশো পয়তাল্লিশ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করেন।

 

এছাড়া পৃথক আরেকটি অভিযানে মুন্ডুমালা পৌর এলাকার কাউন্সিল মোড়ে নব্বই পিচ ইয়াবা ও দশ গ্রাম হেরোইন সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবা হেরোইনসহ গ্রেফতারকৃত আসামীদের বাড়ি হচ্ছে, পাঁচন্দর উত্তরপাড়া গ্রামের মৃত চাঁদ মিয়ার পুত্র শরিফুল ইসলাম(৪২) ও তাঁর স্ত্রী মোসাঃ রিনা বেগম(২৮), চাঁপাইনবাবগঞ্জের জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার দশরশিয়া গ্রামের মৃত শীষ মোহাম্মদের পুত্র তোফাজ্জল হোসেন(৫১) ও একই গ্রামের কাইয়ুম আলী মেম্বারের পুত্র সাইফুল ইসলাম(৪০)।

 

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট