1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোর থানার ওসির ভয়ে চোর, ছিনতাইকারী ও মাদক কারবারিসহ অপরাধীরা চরম আতংকে - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর তানোর থানার ওসির ভয়ে চোর, ছিনতাইকারী ও মাদক কারবারিসহ অপরাধীরা চরম আতংকে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সোহানুল হক পারভেজ, তানোর, রাজশাহী………………………………………….

রাজশাহী তানোর থানার চৌকস অফিসার ইনচার্জ আব্দুর রহিমের তৎপরতায় তানোর উপজেলায় কমে যাচ্ছে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ। আজ ২৮ সেপ্টেম্বর তানোর উপজেলা সরনজাই ইউপির সরকার পাড়া থেকে নবনবী যাওয়ার সময় শালবান্ধা নামক স্থানে অটো ভ্যান চালককে রাস্তায় পথরোধ ও মারধর করে অটো ছিনতাই করে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হলে কয়েক ঘণ্টার ব্যবধানে জেলা পুলিশ সুপার সাইফুর রহমান ও সিনিয়ার সহকারি পুলিশ সুপার সোহেল রানার দিকনির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ (চৌকস অফিসার) আব্দুর রহিমের নেতৃত্বে আসামিসহ ছিনতাই হওয়া অটো ভ্যান উদ্ধার করে রীতি মত প্রশংসায় কুড়িয়েছেন (ওসি) আব্দুর রহিম।

তানোর ঠাকুরুকুর গ্রামের মাদককের গডফাদার আকরামকে হাতে নাতে মাদকসহ আটক করেন। তানোর পৌরসভায়  শুধু তাই নয়, তিনি তানোর থানায় যোগদানের পর থেকেই প্রায় প্রতিদিনি’ই মাদক বিরোধী অভিযান চলমান রেখেছেন এবং বিপুল সংখ্যক মাদক মামলা ও মাদক কারবারীদের আটক পাশাপাশি ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছেন সুযোগ্য (ওসি) আব্দুর রহিম। তানোর থানা এলাকায় এখন চুরি ছিনতাই ও মাদক কারবারি সহ অপরাধীদের আতঙ্ক (ওসি) আব্দুর রহিম। এতে করে কমে যাচ্ছে তানোর উপজেলার বিভিন্ন এলাকার চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ।

উল্লেখ্য কিছুদিন আগে তানোরে হওয়া চুরির বিপুল সংখ্যক সোনার অলংকার ও কাসার থালা সহ চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার ও আসামিকে আটক করেছেন তানোর থানার পুলিশ এবং থানায় হওয়া সাধারণ মানুষের নানা সমস্যা নিয়ে বিভিন্ন অভিযোগ দ্রুত পদক্ষেপ ও সমাধান করা হচ্ছে।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম বলেন, পুলিশ জনগণের বন্ধু’ তবে সাধারণ মানুষ ও সুশীল সমাজের সহযোগিতা নিয়ে তানোর থানা এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের জান মালের নিরাপত্তা ও সমাজ থেকে মাদকসহ বিভিন্ন অপরাধ মুক্ত করে তোলাই ওসি আব্দুর রহিমের লক্ষ্য বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট