1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে সরকারি ডাক্তার মিজানুরের বিরুদ্ধে কেয়ার ডায়াগনস্টিক সেন্টার চালানোর অভিযোগ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীর তানোরে সরকারি ডাক্তার মিজানুরের বিরুদ্ধে কেয়ার ডায়াগনস্টিক সেন্টার চালানোর অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল থেকে………………………….

রাজশাহীর তানোর তালন্দ উপ-সাস্থ্য কেন্দ্র, মেডিকেল অফিসার (এম.ও) ডাক্তার মিজানুর রহমান গত ২৭-০১-২০২২ তারিখে তালন্দ উপ- সাস্থ্য কেন্দ্র, মেডিকেল অফিসার (এম.ও) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সরকারি মেডিকেলে সঠিকভাবে দায়িত্ব পালন না করে তার নিজস্ব কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন বলে অভিযোগ উঠেছে।

 

জানা গেছে, ডাক্তার মিজানুর রহমান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামক একটি চিকিৎসা সেবা কেন্দ্র খুলে, সেখানে রাজশাহী কলেজ থেকে আর্নাস পাশকৃত তার ছোট ভাই রয়েলকে প্রোঃ নিযুক্ত করেন। তিনি নিজ স্বার্থ সিদ্ধির লক্ষ্যে বিভিন্ন কৌশলে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আউট ডোর ও ইনডোরে দায়িত্ব পলনরতবস্থায় রোগিদেরকে সরকারি ভাবে চিকিৎসা দেওয়ার পরিবর্তে তাহার কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা- নিরীক্ষা বা চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এমনকি মেডিক্যালে সরকারি ভাবে ভালো চিকিৎসা সেবা দেওয়া হয় না বলে রোগিদের ভুল বুঝিয়ে তার কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেন। আর তার রেফার্ড করা রোগিদের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সুবিধাভোগী কিছু দালাল নিয়োগ দিয়েছেন তিনি।

 

ডাক্তার মিজানুর রহমান মেডিক্যালে নিয়মিতভাবে দায়িত্ব পালন না করে, তার কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো রোগিদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য সেখানে অধিক সময় দেন বলে জানা গেছে। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত আধুনিক ডিজিট্যালি পদ্ধতিতে উচ্চপদস্থ্য চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা প্রদান ও সরকারি খরচে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসার সুযোগ থাকা সত্বেও, সরকারি মেডিকেলের দূর্নাম করে বা সরকারি মেডিকেলে সুচিকিৎসা দেওয়া হয় না বলে ডাক্তার মিজানুর রহমান নিজ স্বার্থে তাহার নিজস্ব কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে রোগিদের পাঠিয়ে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন। অথচ ডাক্তার মিজানুর রহমানের নিজস্ব কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে ও ল্যাবের কোনো বৈধ লাইসেন্স নেই বলে জানা গেছে।

 

ডাক্তার মিজানুর রহমান ২৪ ঘন্টা স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে তানোর আমশো মেডিক্যাল মোড়ে একটি ভবনের দুটি ইউনিটের একটিতে কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও অপরটিতে তিনি নিজে পরামর্শক হিসেবে পরামর্শ সেন্টার খুলেছেন। এছাড়াও ২৪-ঘন্টা সেবাদান করা হয় মূলে বিভিন্ন প্রচার প্রচারণা ও এলাকায় মাইকিং করছেন। ডাক্তার মিজানুর রহমান নিজে স্থানীয় প্রভাবশালী ও তার পরিবারের সদস্য এবং আত্মীয় সজন বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তরে ও আইন মন্ত্রণালয়ে চাকুরী করেন বলে দমভক্তি করে নিজেকে প্রভাবশালী হিসেবেও প্রচার করেন। এবং তারই ধারাবাহিকতায় তিনি তার নিজস্ব কেয়ার ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আশছেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক রোগিদের অভিবাবক বলেন; মেডিকেল অফিসার (এম.ও) মিজানুর রহমান এর এমন অনৈতিকতার কারণে আশপাশের প্রায় ৪টি থানা থেকে আগত রোগিদের অভিবাবক সহ রোগিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও চরম ভোগান্তি আর হয়রানীর শিকার হচ্ছে। এতে করে সরকারি মেডিকেলের মান-ক্ষুন্নসহ সরকার এর ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে তারা জানান।

 

এবিষয়ে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প: প: কর্মকর্তা বারনাবাজ হাসদা বলেন, কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ডাক্তার মিজানুর রহমানের কি না আমার জানা নেই, তবে তার বিরুদ্ধে সঠিক তথ্য ও প্রমানসহ অভিযোগ পেলে সরকারি নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট