1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে দু'’দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের পুরুস্কার বিতরণ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

রাজশাহীর তানোরে দু’’দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের পুরুস্কার বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি……………………………………………

রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) কালনা উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন ৮ অক্টোবর শনিবার সুমাসপুর একাদশ ও বেলপুকুর একাদশের মধ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

 

এদিকে নির্ধারিত সময় ও ট্রাইব্রেগারে উভয় দলের গোল ব্যবধান সমান হওয়ায় উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। উক্ত ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি ফুটবল দল অংশগ্রহণ করেন। অপরদিকে পুরুস্কর বিতরণী অনুষ্ঠানে তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব আবুল বাসার সুজন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব রামিল হাসান সুইট, তানভির রেজা, মেম্বার আবুল হাসান, মমিনুল ইসলাম মমিন, মিজানুর রহমান, মাসুম রানা ও শাফিউল ইসলাম প্রমুখ।

 

স্থানীয় সাংসদের পক্ষ থেকে খেলাধুলায় সব সময় সার্বিক সহযোগীতার আশ্বাষ দিয়ে আবুল বাসার সুজন বলেন, ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল প্রতিটি যুবককে এই স্লোগান ধারণ করে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তিনি বলেন, দেশের যুব সমাজকে মাদক ও অবক্ষয়ের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদ, ইভটিজিং প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আসক্তি থেকে দূরে থাকতে হবে, এই জন্য বেশী বেশী খেলাধুলার আয়োজন করতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট