1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে তিন জনের বিরুদ্ধে মানহানীর মামলা - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

রাজশাহীর তানোরে তিন জনের বিরুদ্ধে মানহানীর মামলা

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন…………………………………………………………

রাজশাহীর তানোরে পুর্ববিরোধের জের ধরে সরকারি গেজেটভুক্ত (রাষ্ট্রিয় খেতাবপ্রাপ্ত) এক বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার আঙ্খাদিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করার অভিযোগ উঠেছে। এদিকে ঘটনা জানাজানি হলে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল ও বীর মুক্তিযোদ্ধারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।

 

এ ঘটনায় গত ২১ আগষ্ট রাজশাহী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও তানোর থানা আমলী আদালতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মন্ডল বাদি হয়ে ৩ জনকে আসামি করে ৪৯৯/৫০০/৫০১ ও ৩৪ ধারায় একটি মামলা করে আসামিদের গ্রেফতারি পরোয়ানা প্রার্থনা করেন। মামলায় আসামি করা হয় সরনজাই মন্ডলপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার পুত্র কাওসার আলী(৩০), আলাউদ্দিনের পুত্র সাতিকুল ইসলাম(৩০) এবং রাতৈল গ্রামের মৃত নেসার উদ্দিন লেসুর পুত্র নাহিদ (৩৫)।

 

জানা গেছে, তানোরের সরনজাই ইউনিয়নের (ইউপি) সরকারপাড়া গ্রামের বাসিন্দা, রাষ্ট্রিয় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল। গেজেটের ৮৫৫ নম্বরে তার নাম রয়েছে। অথচ আসামিরা উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার আঙ্খাদিয়ে অপপ্রচার করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছেন।

 

স্থানীয়রা জানান, উপজেলার সরঞ্জাই ইউনিয়নের (ইউপি) সরঞ্জাই মৌজায়, ১৮৭০ নম্বর দাগে ১৫ শতক সম্পত্তি ক্রয় করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মন্ডল। যাহার দলিল নম্বর ২৭০২৯/৮০ এবং পিএস কেস নম্বর 36/x11/80-8। উক্ত সম্পত্তি তিনি দীর্ঘ প্রায় চার দশক যাবত শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। গত ৩ আগষ্ট বুধবার সেখানে ঘর নির্মাণ শুরু করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মন্ডল। কিন্ত্ত কথিত যুবলীগ নেতা কাউসার আলীর নেতৃত্বে কয়েকজন ঘর নির্মাণে বাধা দিয়ে চাঁদা দাবি করে। কিন্ত্ত তাদের চাহিদা মতো চাঁদা না দেয়ায় তারা শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সমাজে হেওপ্রতিপন্ন করতে বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার আঙ্খাদিয়ে অপপ্রচার করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট