1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিউল ইসলাম মিঠুনের উদ্যোগে মিলাদ ও দোয়া কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ লাখ টাকার ভেজাল খাদ্যপণ্য ধ্বংস বদলিসহ ৩ দফা দাবিতে ৪ নভেম্বর আন্দোলনে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গাজীপুর পিবিআই এসআই আলতাফের বিরুদ্ধে আইজিপির কাছে ঘুষ ও মিথ্যা রিপোর্টের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা সোহেল শেখকে গুলি, মোটরসাইকেল ছিনতাই পোরশায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল

রাজশাহীর তানোরে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৪৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল……………………………………….

রাজশাহীর তানোরে এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) দমদমা পুর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তর শাস্তির দাবিতে গ্রামবাসি বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

 

জানা গেছে, গত ২৪ অক্টোবর সোমবার দিবাগত রাতে জনৈক ব্যক্তির স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। এ সময় একই গ্রামের মুকবুল হোসেন ওরফে ট্যাপার পুত্র মুজাহিদ আলী (২৫) মদ্যপ অবস্থায় ওই গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃবধুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে মুজাহিদ দৌড়ে পালিয়ে যায়।

 

এদিকে পরের দিন মঙ্গলবার ভিকটিম থানায় অভিযোগ করার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। কিন্ত্ত স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম রাজা ও শিমুল ইসলাম নায্য বিচারের কথা বলে তাদের ফিরিয়ে নিয়ে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় সালিস বৈঠকে বসার কথা থাকলেও তারা সালিস না করে ঘটনা ধাঁমাচাঁপার চেষ্টা করছে।

 

এবিষয়ে জানতে চাইলে ভিকটিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তারা লম্পট মুজাহিদের কঠোর শাস্তি চাই। এবিষয়ে শিমুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে বিচারের কথা ছিল তবে দিন পরিবর্তন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট