1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর চারঘাটে বাবা খুনের মামলায় জামিনে বেরিয়ে এসে স্ত্রীকে খুন - দৈনিক সবুজ নগর
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২ রাসিক প্রশাসকের সঙ্গে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী কমিটির মতবিনিময় সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট

রাজশাহীর চারঘাটে বাবা খুনের মামলায় জামিনে বেরিয়ে এসে স্ত্রীকে খুন

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান, রাজশাহী………………………………………………

রাজশাহীর চারঘাট উপজেলায় তুচ্ছ ঘটনায় বাবাকে খুন করার পর এবার নেশার টাকা না পেয়ে স্ত্রীকে খুন করেছে এক পাষন্ড মাদকাশক্ত স্বামী। মুরাদ হোসেন (৩৩) নামে যুবক বাবাকে খুনের মামলায় কারাগার থেকে সদ্য জামিনে বেরিয়ে এসে এবার নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে গলায় বেল্ট পেঁচিয়ে স্ত্রীকেও খুন করেছে । তাদের সংসারে দুইটি সন্তানও রয়েছে। স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর থেকে ঘাতক স্বামী মুরাদ হোসেন গা ঢাকা দিয়েছেন। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে জেলার চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে সকালে চারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির পর দুপুরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া বিকালে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে। মৃত গৃহবধূর নাম শিলা খাতুন (২৮)। এঘটনার পর মুরাদ হোসেন বাড়ি ছেড়ে পালিয়েছেন।

এবিষয়ে চারঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রজ্ঞাময় মÐল জানান,ঘাতক মুরাদ হোসেন এর আগে দিনে দুপুরে ২০২২ সালে ৩১ জানুয়ারি পোলার চাল কেনার মতো তুচ্ছ ঘটনায় নিজের বাবাকে লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছিলেন। এবার নেশার টাকা ও পারিবারিক কলহের জেরে স্ত্রীকে খুন করে পালিয়েছেন মুরাদ। তাকে গ্রেপ্তারের জন্য বর্তমানে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

এসআই আরও জানান, মা শিলা খাতুনকে হারিয়ে তার নয় বছরের শিশু সন্তান মাহিম ও ৩ বছরের শিশু সন্তান মোস্তাফিজুর নির্বাক হয়ে গেছে। আর তাদের মায়ের হত্যাকারী হিসেবে যিনি অভিযুক্ত তিনি তাদের বাবা মুরাদ হোসেন কারিগর।

তিনি জানান, পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে- ২০২২ সালে ৩১ জানুয়ারি পোলাও চাল কেনা নিয়ে অভিযুক্ত মুরাদ তার বাবা সাদেক আলীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। ওই হত্যাকাÐের ঘটনায় দায়েরকৃত মামলায় দীর্ঘদিন কারাভোগের পর স¤প্রতি মুরাদ হোসেন জামিন পেয়ে বাড়িতে আসেন। কিন্তু সংসারের ব্যয় ও নেশার টাকা জোগানো নিয়ে স্ত্রীর সঙ্গে মনমালিন্য ঘটায় আজ ভোরে শিলার গলায় বেল্ট পেঁচিয়ে নিজ শয়ন কক্ষেই তাকে শ্বাসরোধ করে হত্যা করেন মুরাদ। আর ঘটনার পর থেকে মুরাদ হোসেন পলাতক। তবে মুরাদকে গ্রেপ্তারেরে চেষ্টা চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট