1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষার্থীকে নির্যাতনকারী কিশোর গ্যাংয়ের লিডার হেরোইনসহ গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষার্থীকে নির্যাতনকারী কিশোর গ্যাংয়ের লিডার হেরোইনসহ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান, রাজশাহী…………………….

রাজশাহীর গোদাগাড়ীতে এক এসএসসি পরীক্ষার্থীকে উঠিয়ে নিয়ে গিয়ে ইট-ভাটার মধ্যে পাষবিক নির্যাতন ও শরীরের বিভিন্ন অংশে জলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতন করার ঘটনায় পলাতক আসামী কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী রবিউল আউয়ালকে হিরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে।

 

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা জেলার আশুলিয়া থানার নবীনগর বাসষ্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহ হোটেল এ্যান্ড রেষ্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে সামিউল আলমকে উঠিয়ে নিয়ে গিয়ে দু-দফায় নির্জন একটি ইট-ভাটায় নির্যাতন করা হলে সেদিন রাতেই গোদাগাড়ী মডেল থানায় অভিযোগ দায়ের করেন তার মা হালিমা বেগম। গত (৮ সেপ্টেম্বর) গোদাগাড়ী মডেল থানায় রাত সোয়া ৯ টার দিকে ৬ জন আসামীর নাম উল্লেখ করে মামলা রেকর্ড করে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম।

 

এর পর র‌্যাব-৪ নবীনগর ক্যাম্পের সদস্যরা ডিউটি চলাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ঢাকা নবীনগর বাসষ্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহ হোটেল এ্যান্ড রেষ্টুরেন্টের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই সময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে সন্দেহভাজন একজনকে ঘটনাস্থল হতে পালানোর চেষ্টা করতে দেখে র‌্যাবের সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় ৯০ গ্রাম হেরোইনসহ তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‌্যাবের আশুলিয়া ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আশিকুল ইসলাম বাদী হয়ে রবিউল আওয়ালকে আসামী করে মামলা দায়ের করা হয়। থানায় দায়েরকৃত মামলা নং ৪০। এবিষয়ে জানতে চাওয়া হলে গোদাগাড়ী মডেল থানার (ওসি) কামরুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষার্থী সামিউল আলমকে উঠিয়ে নিয়ে গিয়ে নির্জন ইট-ভাটায় দু-দফার মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে অজ্ঞান করে পালিয়ে যায়।

 

এই ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের হলে তার পর থেকেই রবিউল আউয়াল পলাতক ছিলো। এবং অবশেষে তাকে গ্রেফতার করেছে র‌্যাব। এছাড়া ওই ঘটনার পর থেকেই বাকি আসামিরা কেউ বাড়ীতে না থাকায় তাদেরকে গ্রেপ্তার করতে কিছুটা সময় লাগছে বলেও জানান ওসি কামরুল ইসলাম। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট