1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ৫ বছরে ঝরে পড়ছে ২৮ ভাগ শিক্ষার্থী - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

রাজশাহীতে ৫ বছরে ঝরে পড়ছে ২৮ ভাগ শিক্ষার্থী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আবুল কালাম আজাদ…………………………….

পাঁচ বছরে রাজশাহীতে প্রায় ২৮ শতাংশ শিক্ষার্থী বিদ্যালয় থেকে ঝরে পড়ছে। পঞ্চম থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত আসতে এ পরিমান শিক্ষার্থী বিদ্যালয় ছেড়েছে। শিক্ষার্থীদের ঝরে পড়ার এ হার চিন্তার বিষয় বলে জানিয়েছেন শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা।

 

তারা বলছেন, করোনাকালে দেড় বছরের বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এর মধ্যে বাল্যবিবাহ ও শিশুশ্রমে যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা আর বিদ্যালয়ে আসছে না।

 

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলায় ২০১৫ সালে ৪৬ হাজার ৩২৪ জন শিক্ষার্থী পিইসি (প্রাথমিক শিক্ষা সমাপনী) পরীক্ষায় উত্তীর্ণ হয়। ওই ব্যাচের শিক্ষার্থীরা ২০১৮ সালে অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যেই ৭ হাজার ৭ জন শিক্ষার্থী ঝরে পড়ে। পরীক্ষা দেয় ৩৯ হাজার ৩১৭ জন শিক্ষার্থী।

 

২০২১ সালে তারা এসএসসি পরীক্ষা দেয়। ওই সময় আরও ছয় হাজার শিক্ষার্থী ঝরে পড়ে। সব মিলিয়ে ৫ বছরে জেলায় ১৩ হাজার ৭ জন শিক্ষার্থী ঝরে পড়ে, যা মোট শিক্ষার্থীর ২৮ দশমিক শূন্য ৭ শতাংশ।

 

নগরের তালাইমারি এলাকার একটি স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, তাঁর বিদ্যালয়ে চর এলাকার শিক্ষার্থী রয়েছে। ছাত্রীরা মূলত বাল্যবিবাহের কারণে ঝরে পড়ে। শিক্ষার্থীদের মা-বাবা তাঁদের বলেন, মেয়ে বড় হলে নিরাপত্তা নিয়ে তাঁদের ভাবতে হয়। এ জন্যই ছোট থাকতে বিয়ে দিয়ে তাঁরা নির্ভার হতে চান। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত যেতে তাঁর বিদ্যালয়ের অর্ধেকের বেশি মেয়ের বিয়ে হয়ে যায়। মামলা ও জরিমানা করেও এই বাল্যবিবাহের প্রবণতা কমছে না।

 

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, দারিদ্র্য ও বাল্যবিবাহের কারণে বেশি শিক্ষার্থী ঝরে পড়ে। এর সঙ্গে শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়ে অমনোযোগী হয়ে পড়ার একটা প্রবণতাও লক্ষ করা যাচ্ছে। ঝরে পড়া রোধে তাঁরা অভিভাবক সমাবেশ করে থাকেন। শিক্ষকদের প্রশিক্ষণের সময়ও এ ব্যাপারে বলা হয়ে থাকে। শিক্ষকেরা এ ব্যাপারে অভিভাবকদের সঙ্গেও যোগাযোগ রাখার চেষ্টা করে পরিস্থিতির উন্নয়নের চেষ্টা করছেন।

 

তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৬৬ শতাংশ। আর রাজশাহীতে ৭১ দশমিক ৯১ শতাংশ। এ অবস্থায় শিক্ষার্থীদের ঝরে পড়ার এ হার চিন্তার বিষয় বলে জানিয়েছেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট