1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ১৪ জন এমপি প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীতে ১৪ জন এমপি প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ………………………………………………………………

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর এমপি প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়া শুরু করেছেন। সোমবার বিভিন্ন দল মনোনিত ও স্বতন্ত্র ১৪ জন এমপি প্রার্থী নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিয়েছেন। রাজশাহী জেলা ও উপজেলার রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে এসব মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়া হয়।

নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন আ.লীগের মনোনিত এমপি প্রার্থী আসাদুজ্জামান আসাদ, বিএনএম দলের মনোনিত এমপি প্রার্থী একেএম মতিউর রহমান, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে আ.লীগের মনোনিত এমপি প্রার্থী ওমর ফারুক চৌধুরী, বিএনএমের মনোনিত প্রার্থী শামসুজ্জোহা বাবু, স্বাতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া।

রাজশাহী-২ সদর আসন থেকে জাসদ মনোনিত প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, আ.লীগের মনোনিত প্রার্থী মোহাম্মদ আলী কামাল, রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে আ.লীগের মনোনিত প্রার্থী আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে আ.লীগের মনোনিত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা, জাকের পার্টির রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে আহসান উল হক মাসুদ, রাজশাহী-৬ আসন (চারঘাট-বাঘা) আ.লীগ মনোনিত প্রার্থী শাহরিয়ার আলম ও স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল বিশ্বাস। এরই মধ্যে  ২৭ ও ২৮ তারিখ  মনোয়নপত্র উত্তোলনের পর বেশিরভাগ প্রার্থী জমাও দিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট