1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহীর সাংবাদিক সমাজ-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, হামলার ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো তাদের গ্রেফতার করা হয়নি। এতে সাংবাদিক সমাজে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস ও অপরাধের তথ্য জনগণের সামনে তুলে ধরেন। তাদের ওপর হামলা শুধু একজন সাংবাদিকের ওপর নয়, বরং জনগণের তথ্য জানার অধিকার এবং স্বাধীন গণমাধ্যমের ওপরও আঘাত। তিনি হামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সব অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নীরো ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, রিভার সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা রাব্বানী, সহ-সভাপতি মো. সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী পুলক। এছাড়াও উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন, নয়া দিগন্ত পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মোহাম্মদ আব্দুল আউয়াল, খোলা কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ রানা রাব্বানী, ভোরের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার রাজিব আলী রাতুলসহ বিভিন্ন জাতীয়, স্থানীয় ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত পৌনে ১০টার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার গাংপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন দৈনিক গণকণ্ঠ-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি ও বাংলাদেশ মেইল ২৪-এর সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। একই রাতে ক্যামেরাপার্সন আবিরের বাড়িতে হামলা চালিয়ে তার মা, বোন ও ৯ বছর বয়সী ছোট ভাই আব্রাহামকে মারধর করে আহত করা হয়।

এ ঘটনায় শাহমখদুম থানায় একাধিক চিহ্নিত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্তরা এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। তারা দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট